ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

চলতি সপ্তাহে মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস

  • আপডেট সময় : ০৩:৩৭:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
  • / 181
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ২০ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত দেশে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

একটি স্বায়ত্তশাসিত গবেষণা সংস্থা বিডব্লিউওটি জানায়, ২০ ডিসেম্বর পর্যন্ত ঠাণ্ডার তীব্রতা কিছুটা কম থাকতে পারে, তবে এই সময়ে বেশিরভাগ এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এমনকি তা কমে আট ডিগ্রি পর্যন্তও নামতে পারে।

এছাড়া মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অধিদফতরের বুলেটিনে বলা হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চলতি সপ্তাহে মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস

আপডেট সময় : ০৩:৩৭:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২