ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ও আহতের খবর কলকাতায় পূজামণ্ডপ ধসে ১৭ জনের প্রাণহানি, আহত অন্তত ২০ ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে

ক্যাপিটলে দাঙ্গা : ট্রাম্পের বিরুদ্ধে মামলার সুপারিশ মার্কিন আইনপ্রণেতাদের

  • আপডেট সময় : ১১:২০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে গত বছরের দাঙ্গা তদন্তকারী মার্কিন আইনপ্রণেতারা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার সুপারিশ করেছেন। তারা এই সহিংসতায় ‘উস্কানি’ প্রদানের অভিযোগ এনেছেন ট্রাম্পের বিরুদ্ধে।

সোমবার কংগ্রেসীয় প্যানেলের আনুষ্ঠানিক বৈঠকে সর্বসম্মতভাবে চারটি ফৌজদারি অপরাধের জন্য মামলা করার জন্য বিচার বিভাগের কাছে সুপারিশ করা হয়। সাবেক প্রেসিডেন্টকে অভিযুক্ত করার ব্যাপারে বিচার বিভাগই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগুলোর মধ্যে রয়েছে উস্কানি প্রদান দাঙ্গায় সহায়তা বা সাহায্য করা; সরকারি কার্যক্রমে বাধা দেয়া; যুক্তরাষ্ট্রকে অকার্যকর করার ষড়যন্ত্র করা; এবং ফেডারেল সরকারের বিরুদ্ধে ভুয়া বিবৃতি দেয়ার ষড়যন্ত্র করা।

কংগ্রেসম্যান জ্যামি রাসকিন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের সংবিধানে থাকা শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তরকে ভণ্ডুল করার চেষ্টা করেছিলেন।

ট্রাম্প অবশ্য এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি ডেমোক্র্যাটদের নিয়ে গঠিত কমিটির তদন্ত প্রতিবেদনকে ভুয়া হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি আবারো বলেন, ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাটরা ‘প্রতারণা’ করেছে।

সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ক্যাপিটলে দাঙ্গা : ট্রাম্পের বিরুদ্ধে মামলার সুপারিশ মার্কিন আইনপ্রণেতাদের

আপডেট সময় : ১১:২০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২