ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

পদ্মা নদীতে ডুবে স্ত্রীর মৃত্যুর একদিন পর স্বামীর লাশ উদ্ধার

  • আপডেট সময় : ০৯:০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
  • / 154
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজশাহীর পদ্মানদীতে পরিবার নিয়ে গোসল করতে নেমে ডুবে স্ত্রীর মৃত্যুর একদিন পর ব্যাংক কর্মকর্তা সালাউদ্দিন কাদের রুপনের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে।

গোদাগাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নবীর উদ্দিন বলেন, ঘটনার পরে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের ডুবরি দল অভিযান পরিচালনা করেছে। অন্ধকার হয়ে যাওয়ায় শুক্রবার সন্ধ্যা ৭টায় অভিযান স্থগিত করা হয়েছিল। শনিবার সকালে আবার উদ্ধার অভিযান পরিচালনা করে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, লাশ পাওয়া গেছে। আইনি ব্যবস্থা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ এলাকার নদীর অপর তীরে চাঁপাইনবাবগঞ্জ সদরের বালিগ্রাম এলাকার পদ্মার চরে পারিবারিক পিকনিকে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় ব্যাংক কর্মকর্তার স্ত্রী মাঞ্জুরী তানভিরের। একই সময়ে নিখোঁজ হন তানভিরের স্বামী সালাউদ্দিন কাদের রুপম। এই সময় তাদের দুটি সন্তানকে উদ্ধার করে অন্যরা।

দুর্ঘটনার এক দিন পরে মৃত অবস্থায় উদ্ধার হলো ব্যাংক কর্মকর্তা সালাউদ্দিন কাদের রুপমের লাশ। মৃত স্বামী-স্ত্রী গোদাগাড়ী পৌরসভার সিমন্তপুর এলাকার বাসিন্দা। একই পরিবারের দুজনের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া মেনে এসেছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পদ্মা নদীতে ডুবে স্ত্রীর মৃত্যুর একদিন পর স্বামীর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২