ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে কোটি টাকার হীরা ও স্বর্ণালংকারসহ যাত্রী আটক চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট সাবেক দুই সেনা কর্মকর্তাকে চার দিনের রিমান্ডে পাঠালেন আদালত ঈশ্বরদীতে বিএনপির নতুন কমিটি ঘোষণা: অভ্যন্তরীণ দ্বন্দ্ব তুঙ্গে শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ নভেম্বরেই চালু হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা: ঢাকা থেকে ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তি পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না: শামা ওবায়েদ লালমোহনে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

  • আপডেট সময় : ১০:৪৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুনের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সাততলা এই ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মনজুর খান প্লাজা থেকে সূত্রপাত হওয়া আগুন পরবর্তীতে পাশের ভবনেও ছড়িয়ে পড়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, শুরুতে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও পরিস্থিতির ভয়াবহতায় পরবর্তীতে তা বাড়িয়ে ১০ ইউনিটে উন্নীত করা হয়। ভবনটি থেকে প্রচুর ধোঁয়া নির্গত হওয়ায় অগ্নিনির্বাপক কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

আপডেট সময় : ১০:৪৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬