ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

শৈত্যপ্রবাহে দিনাজপুরের তাপামাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে

  • আপডেট সময় : ১১:৩৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা দিনাজপুর। তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি বছরে সর্বনিম্ন তাপমাত্রা।

তাপমাত্রা কমার সাথে সাথে বেড়েছে কুয়াশা। ফলে সড়কে লাইট জ্বালিয়ে সতর্কতার সাথে চলছে যানবাহন। এছাড়া একান্ত প্রয়োজন ছাড়া তেমন কাউকে বাইরে বের হতে দেখা যায়নি।

আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে এই জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য মতে, সকাল ৬টায় দিনাজপুরে ৯ দশ‌মিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ ভাগ। চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা। চলতি সপ্তাহে জেলায় স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা আরো কমতে শুরু করবে। এছাড়া এই মাসে জেলার ওপর দিয়ে দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়া সহকারী আসাদুজ্জামান বলেন, জেলায় শীত বাড়ছে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে। এদিন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ১২ দশমিক ৫ ডিগ্রি। শনিবার ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমে জেলায় সর্বনিম্ন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শৈত্যপ্রবাহে দিনাজপুরের তাপামাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে

আপডেট সময় : ১১:৩৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২