ঢাকা ১২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১ কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ও আহতের খবর কলকাতায় পূজামণ্ডপ ধসে ১৭ জনের প্রাণহানি, আহত অন্তত ২০ ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার

মিশরে হামলায় ৩ পুলিশ নিহত

  • আপডেট সময় : ১২:২২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
  • / 125
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মিশরের সুয়েজ ক্যানাল সিটি ইসমাইলিয়ায় বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত ও আরো চারজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।
নিরাপত্তা ও হাসপাতাল সূত্রে এ কথা জানা গেছে।
খবর এএফপি’র।
সূত্র মতে, শুক্রবার নগরীর একটি আবাসিক এলাকার চেকপয়েন্টে দুজন সশস্ত্র ব্যক্তি পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশ পাল্টা হামলা চালালে একজন হামলাকারী নিহত ও অপরজন পালিয়ে যায়।
নিরাপত্তা সূত্র হামলার ধরনকে ‘সন্ত্রাসী কর্মকান্ড’ হিসেবে উল্লেখ করে বলেছে, মিশরের মূল ভূখন্ডে প্রায় তিন বছরের মধ্যে এটি এ ধরনের প্রথম হামলা।
হাসপাতাল সূত্র থেকেও হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে।
হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।
উল্লেখ্য, মিশরে ২০১৩ সালে ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পর থেকে অস্থিরতা চলছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিশরে হামলায় ৩ পুলিশ নিহত

আপডেট সময় : ১২:২২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২