ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

মেরিন ড্রাইভে জিপ উল্টে হতাহত ৮

  • আপডেট সময় : ০২:১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
  • / 157
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে পর্যটকবাহী জিপ উল্টে মমতাজ বেগম (৬০) নামে একজন নিহত ও চালকসহ সাতজন আহত হয়েছেন।

শুক্রবার রাত ১০টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রামু উপজেলার হিমছড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ারুল হোসাইন।

নিহত মমতাজ বেগম পুরান ঢাকার ওয়ারী এলাকার মৃত রুহুল আমিনের স্ত্রী। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

আহতদের বরাতে ওসি আনোয়ারুল বলেন, রাতে উখিয়া উপজেলার পর্যটন স্পট ইনানী থেকে জিপে ১২ জন পর্যটক কক্সবাজার শহরে ফিরছিল। গাড়িটি মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালকসহ আটজন আহত হন।

তিনি আরো বলেন, ‘পরে খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করে হিমছড়ি পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।’

হাসপাতালের দায়িত্বরত পুলিশের এক সদস্যের বরাতে ওসি বলেন, আহতদের হাসপাতালে আনার পথে এক নারীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন সাতজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেরিন ড্রাইভে জিপ উল্টে হতাহত ৮

আপডেট সময় : ০২:১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩