ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ঝলমলে রোদে ঢাকা শহর

  • আপডেট সময় : ১২:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
  • / 147
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভোরেও রাজধানী ঢাকা ছিল কুয়াশার চাদরে। কিন্তু বেলা বাড়তেই রোদ ফুটেছে আকাশে! ধীরে ধীরে বেড়েছে তীব্রতা। ঝলমলে রোদে ঢাকা পড়েছে পুরো শহর। নগরবাসী মুক্তি পেয়েছে প্রকট শীত থেকে।

গত সপ্তাহ থেকে সারা দেশে বয়ে যাচ্ছিল শৈত্যপ্রবাহ। দিনেও ঢাকা ছিল ঘন কুয়াশা। হেডলাইট জ্বালিয়ে চালাতে হয়েছে যানবাহন। রাজধানীবাসীও নাকাল ছিল এমন শীতে।

গতকাল রোববার ১২ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে তাপমাত্রা। তার আগের দিন ছিল ১১ দশমিক পাঁচ ডিগ্রি। তবে আজ সকাল সাড়ে ১০টায় তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে স্বস্তিতে নিশ্বাস ফেলছে নগরবাসী।

তবে সারা দেশে বয়ে চলা মৃদু শৈত্যপ্রবাহের মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামী পাঁচ দিনে হতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। যদিও শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে। আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ মোঃ ওমর ফারুক গতকাল রোববার এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে আট থেকে ১২ কিলোমিটার।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝলমলে রোদে ঢাকা শহর

আপডেট সময় : ১২:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩