সংবাদ শিরোনাম ::
কামরাঙ্গীরচরে জুতার কারখানায় আগুন
- আপডেট সময় : ০৩:১৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
- / 135
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
বৃহস্পতিবার বেলা ১১টা ৪৮ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কামরাঙ্গীরচর লোহার ব্রিজ এলাকায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
বিডিসংবাদ/এএইচএস


























