ঢাকা ০৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরের শ্রীপুরে বাবার ওপর ছেলের হামলার ঘটনায় মামলা সরকার অনুমতি দিলে প্রয়োজন অনুযায়ী ক্রসফায়ার করব: আইজিপি সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান পাবনায় ট্রাক-ভটভটি সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত, আহত ২ অনুমোদন পেলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি ঢাকায় শুরু হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক সৌদির জন্য বড় হুমকি যেভাবে হয়ে উঠল হুথি গোষ্ঠী জাপানের মৈত্রী প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টায় ইরানে বড় হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

  • আপডেট সময় : ০১:৩৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকার বাতাসের মান সোমবার সকালে ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় ফিরে এসেছে।

সকাল ৯টা ৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৮৩ নিয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয় স্থানে আছে।

উজবেকিস্তানের তাসখন্দ এবং ভারতের দিল্লি যথাক্রমে ৩১৭ এবং ২২৭ এর একিইআই নিয়ে প্রথম এবং তৃতীয় অবস্থানে রয়েছে।

একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ -এর মধ্যে একিউআই স্কোর ‘খারাপ’ বলা হয়, যেখানে ৩০১ থেকে ৪০০ -এর স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।
সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

আপডেট সময় : ০১:৩৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩