ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালসহ তিন বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন ট্রলি ধর্মের ঊর্ধ্বে উঠে বাংলাদেশি পরিচয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ: গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল পেকুয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৫১ পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত এমিরেটস ফ্লাইট, দিল্লিতে ভোগান্তিতে যাত্রীরা ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার ববি হাজ্জাজ |: প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ

ঘন কুয়াশায় সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

  • আপডেট সময় : ১০:৪৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশের বিভিন্ন অঞ্চলে চলছে শৈত্যপ্রবাহ। এরসাথে যুক্ত হয়েছে ঘন কুয়াশা। ফলে বিভিন্ন এলাকায় সড়কে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে।

জানা গেছে,আজ সবচেয়ে ঘন কুয়াশা ছিল নদীর অববাহিকাসহ জেলার সড়ক-মহাসড়কে। এর ফলে দুর্ঘটনা এড়াতে নিরাপদ দূরত্ব ও নিয়ন্ত্রিত গতিবেগে চলাচল করছে গাড়ি।

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দেখো গেছে যানবহনের ধীরগতি। চালকেরা জানান, ঘনকুয়াশায় দৃশমানতা কমে গেছে। ফলে দুর্ঘটনা এড়াতে ২০-৩০ কিলোমিটার গতিবেগে গাড়ি চলাচল করছে।

সকালে খোঁজ নিয়ে জানা গেছে, ভোর থেকে প্রচুর কুয়াশার কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল সীমিত রয়েছে। দূরপাল্লার যানবাহন তেমন দেখা যায়নি মহাসড়কে। এছাড়া আঞ্চলিক সড়কগুলোতে ছোট যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, কুয়াশার কারণে এক্সপ্রেসওয়ে ঢাকা পড়ে আছে। সকাল থেকে তেমন যানবাহন চলতে দেখা যায়নি। এক্সপ্রেসওয়েতে সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছে না।

হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী জানান, আমাদের টিম মহাসড়কে দায়িত্ব পালন করছে। কুয়াশার কারণে তেমন যানবাহন সড়কে নেই। ধীরগতিতে চলাচল করছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘন কুয়াশায় সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

আপডেট সময় : ১০:৪৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩