ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ভারত সীমান্ত রাজ্যগুলোতে বাংলাদেশ ব্যান্ডউইথ রফতানি করছে : মোস্তাফা জব্বার

  • আপডেট সময় : ০৮:৫৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
  • / 147
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ভারতের সীমান্ত রাজ্যগুলোতে বাংলাদেশ ব্যান্ডউইথ রফতানি করছে।

তিনি মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সংসদে সরকারি দলের সদস্য এম. আব্দুল লতিফের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে বলেন, প্রতিবেশী দেশ ভারতে ব্যান্ডউইথ রফতানি করা হচ্ছে। ভারতের সাথে আইপি ট্রানজিট লিজ প্রদান সংক্রান্ত একটি চুক্তি ২০১৫ সালের ৬ জুন স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ভারতের উত্তর-পূর্বাঞ্চলের প্রদেশগুলোর জন্য প্রাথমিক অবস্থায় ১০ জিবিপিএস ব্যান্ডউইথ বাংলাদেশ থেকে লিজ প্রদান করা হয়।

তিনি জানান, ২০১৬ সালের ২৩ মার্চ বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীদ্বয় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লিজ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। বিএসসিসিএল বর্তমানে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ভারত সনসার নিগম লিমিটেডকে (বিএসএনএল) ভারতের ত্রিপুরায় ২০ জিবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথ রফতানি করছে।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারত সীমান্ত রাজ্যগুলোতে বাংলাদেশ ব্যান্ডউইথ রফতানি করছে : মোস্তাফা জব্বার

আপডেট সময় : ০৮:৫৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩