ঢাকা ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

ভূমিকম্পের পর পুনরুদ্ধারে তুরস্ককে ১.৭৮ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

  • আপডেট সময় : ০৩:৫০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩
  • / 111
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তুরস্ক এবং প্রতিবেশী সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর ত্রাণ ও পুনরুদ্ধারের প্রচেষ্টায় সহায়তা হিসেবে বিশ্বব্যাংক বৃহস্পতিবার তুরস্ককে ১.৭৮ বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছে। যেখানে ২১,০০০ বেশি মানুষের প্রাণহানি হয়েছে।
৭.৮-মাত্রার ভূমিকম্পটি সোমবার ভোরে মানুষ ঘুমানোর সময় আঘাত করেছিল, তুর্কি কর্মকর্তারা বলেছেন, ১০টি দক্ষিণ-পূর্ব প্রদেশ জুড়ে ৭০,০০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা তাৎক্ষণিক সহায়তা দিচ্ছি এবং আমরা সরেজমিনে জরুরি ও ব্যাপক চাহিদার দ্রুত মূল্যায়নের প্রস্তুতি নিচ্ছি।’
তিনি বলেন, ‘এটি দেশের পুনরুদ্ধার এবং পুনর্গঠনের জন্য অগ্রাধিকার ক্ষেত্রগুলা চিহ্নিত করবে কারণ, আমরা সেই চাহিদাগুলোকে সমর্থন দেয়ার জন্য অপারেশন প্রস্তুত করছি।’
ব্যাঙ্ক বলেছে, তুরস্কে বিদ্যমান দু’টি প্রকল্প থেকে কন্টিনজেন্ট ইমার্জেন্সি রেসপন্স কম্পোনেন্টের মাধ্যমে ৭৮০ মিলিয়নের তাৎক্ষণিক সহায়তা দেওয়া হবে।
ওয়াশিংটন-ভিত্তিক উন্নয়ন ঋণদাতা এই ব্যাংকটি বলেছে, ‘সহায়তা পৌর পর্যায়ে মৌলিক অবকাঠামো পুনর্র্নিমাণের জন্য ব্যবহার করা হবে।’
ইতোমধ্যে, বিপর্যয় থেকে পুনরুদ্ধার এবং পুনর্গঠনের মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার জন্য ১ বিলিয়ন অতিরিক্ত অপারেশন প্রস্তুত করা হচ্ছে।
তুরস্কে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হাম্বারতো লোপেজ বলেছেন, দেশের চাহিদাগুলো ‘ব্যাপক এবং ত্রাণ থেকে পুনর্গঠন পর্যন্ত পুরো পরিসরে বিস্তৃত।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভূমিকম্পের পর পুনরুদ্ধারে তুরস্ককে ১.৭৮ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

আপডেট সময় : ০৩:৫০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩