ঢাকা ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার জন্য আরো সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

  • আপডেট সময় : ০৪:০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩
  • / 111
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তুরস্ক ও সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পের পর জরুরি ভিত্তিতে তাদের সহায়তার জন্য যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার সাড়ে আট কোটি ডলারের প্রাথমিক প্যাকেজ ঘোষণা করেছে। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জানায়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লাখো মানুষের জরুরি ভিত্তিতে একান্ত প্রয়োজনীয় সহায়তার কাজে এসব অর্থ ব্যয় করা হবে।
সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, এই তহবিল রোগের প্রাদুর্ভাব রোধে নিরাপদ খাবার পানি এবং স্যানিটেশনের কাজেও ব্যবহার করা হবে।
ন্যাটোর মিত্রের চাহিদা নিয়ে আলোচনা করতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুভ কাভুসোগলুর সাথে টেলিফোনে কথা বলার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন এই ঘোষণা দেন।
মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নিড প্রাইস সাংবাদিকদের বলেন, ‘আমরা তুরস্ককে সাহায্য করার ক্ষেত্রে আন্তর্জাতিক প্রচেষ্টায় যোগ দিতে পেরে গর্বিত। অতীতে আরো অনেক দেশে এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে তুরস্কের নিজস্ব মানবিক উদ্ধার বিশেষজ্ঞদের অবদান রাখতে দেখা গেছে।’
কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তুরস্কে উদ্ধারকারী দল পাঠিয়েছে এবং তারা কংক্রিটের ব্রেকার, জেনারেটর এবং পানি পরিশোধন ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার জন্য আরো সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আপডেট সময় : ০৪:০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩