ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

ফেব্রুয়ারিতে রুশ বাহিনীর সর্বাধিক সদস্য হতাহত

  • আপডেট সময় : ১২:৩২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / 123
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে, প্রায় ১ বছর আগে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর প্রথম সপ্তাহে রুশ বাহিনীতে হতাহতের যে সংখ্যা ছিল, খুব সম্ভবত গত ২ সপ্তাহে তার চেয়েও বেশি সেনা সদস্য নিহত ও আহত হয়েছেন।

ইউক্রেনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ব্রিটিশ পতিরক্ষা মন্ত্রণালয় এই পর্যবেক্ষণের কথা জানায়।

তারা জানিয়েছে, গত ৭ দিনে গড়ে প্রতিদিন রুশ বাহিনীর ৮২৪ জন করে সদস্য আহত অথবা নিহত হচ্ছেন। জুন ও জুলাই মাসের গড়ের চেয়ে এটি ৪ গুণেরও বেশি। মন্ত্রণালয়টি আরো জানিয়েছে, এটা খুব সম্ভবত ইউক্রেনের কাছ থেকে পাওয়া ‘নির্ভুল’ পরিসংখ্যান।

রুশ বাহিনীতে হতাহতের সংখ্যা বাড়ার পেছনে ‘সম্ভাব্য কারণ’ হিসেবে যুক্তরাজ্যের মন্ত্রণালয় বেশ কিছু বিষয়ের উল্লেখ করেছে। যার মধ্যে আছে যুদ্ধক্ষেত্রে প্রশিক্ষিত সেনা, সমন্বয় ও সম্পদের স্বল্পতা। টুইটারে প্রকাশ করা যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার বিবৃতিতে আরো জানানো হয়, ইউক্রেন এখনো বড় পরিসরের ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানায়, রাশিয়ার ফেডারেল পেনাল সার্ভিসের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আধাসামরিক বাহিনী ওয়াগনার গ্রুপ ২০২২ -এর ডিসেম্বর থেকে কয়েদী নিয়োগ দেয়ার হার কমিয়েছে। ইউক্রেনে ওয়াগনার গ্রুপের চাকরিতে ‘কঠোর বাস্তবতার’ খবর খুব সম্ভবত ‘কয়েদিদের মাঝে ছড়িয়ে পড়েছে এবং এ কারণে স্বেচ্ছায় যোগদানকারীদের সংখ্যা কমে গেছে।’

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলছে যে রাশিয়া এখন কঠিন সিদ্ধান্তের মুখোমুখি পৌঁছেছে। এখন রাশয়ার সিদ্ধান্ত নিতে হবে যে তারা কী তাদের সামরিক বাহিনীর শক্তিমত্তা হ্রাস অব্যাহত রাখবে এবং যুদ্ধের লক্ষ্য অর্জনকে ব্যাহত করবে; নাকি নতুন করে সেনা সমাবেশের দিকে এগুবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার বলেছেন, তিনি ইইউ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকজন নেতার কাছ থেকে শুনেছেন যে তারা বিমান সরবরাহ করতে প্রস্তুত। এই উদ্যোগ এমন ইঙ্গিত দেয় যে এটি হবে ইউক্রেনের প্রতি পশ্চিমা সমর্থনের ক্ষেত্রে এখন পর্যন্ত সবচেয়ে বড় পরিবর্তনগুলোর মধ্যে একটি।
সূত্র : ভয়েস অফ আমেরিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেব্রুয়ারিতে রুশ বাহিনীর সর্বাধিক সদস্য হতাহত

আপডেট সময় : ১২:৩২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩