ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

বিবিসিতে আয়কর ‘জরিপ’ শেষ, দফতর ছেড়েছেন কর্মকর্তারা

  • আপডেট সময় : ০৩:১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
  • / 114
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারতের দিল্লি আর মুম্বাইতে বিবিসির দফতরে আয়কর বিভাগের ‘সার্ভে’ বা ‘জরিপ’ বৃহস্পতিবার রাতে শেষ হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া ওই ‘সার্ভে’ বৃহস্পতিবার রাত প্রায় ১০টা নাগাদ শেষ হয়।

বিবিসি’র প্রেস অফিস জানিয়েছে, ‘আয়কর বিভাগের কর্মকর্তারা আমাদের দিল্লি আর মুম্বাইয়ের দফতর থেকে বেরিয়ে গেছেন। আমরা আয়কর দফতরের কর্মকর্তাদের সবরকম সহযোগিতা করব আর আশা করব যে এই বিষয়টার দ্রুত নিষ্পত্তি হবে।’

বিবিসির কর্মীদের পাশেই আছে সংস্থা, তাদের খেয়ালও রাখা হচ্ছে, বলেছে প্রেস অফিস।

বিবিসি’র প্রেস অফিস জানায়, ‘আমাদের বিশেষ করে ওই সহকর্মীদের দিকে বেশি নজর দিতে হচ্ছে, যাদের দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কয়েকজনকে তো দফরেই রাতে থাকতে হয়েছে। তাদের দিকে নজর দেয়াই আমাদের সবথেকে বড় অগ্রাধিকার।’

‘আমাদের কাজকর্ম স্বাভাবিক হচ্ছে। আমরা পাঠক, শ্রোতা আর দর্শকদের নিরপেক্ষ সংবাদ দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

‘বিবিসি একটি নির্ভরযোগ্য, স্বাধীন সংবাদ প্রতিষ্ঠান এবং আমরা আমাদের সহকর্মী ও সাংবাদিকদের পাশেই আছি, যারা কোনো নির্ভীকভাবে, কোনো আনুকুল্য ছাড়া সংবাদ দিতে থাকবেন।’

আয়কর বিভাগ কী বলছে?
সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী আয়কর বিভাগের এক মুখপাত্র বলেছেন, ‘সার্ভে চলাকালীন শুধু সেই সব কর্মীদেরই বয়ান নেয়া হয়েছে যারা গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। মূলত অ্যাকাউন্টস এবং কন্টেন্ট ডেভেলপমেন্ট বিভাগের কর্মীদেরই বয়ান নেয়া হয়েছে।’

ওই মুখপাত্র রয়টার্সকে আরো জানিয়েছেন, ‘সার্ভে চলাকালীন ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়নি। বিবিসির সংবাদকর্মীদের মধ্যে যাদের ভূমিকা গুরুত্বপূর্ণ নয় বলে মনে করা হয়েছে, তাদের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়েছিল।’

‘বিবিসির কর্মীরা অনুরোধ করার পরে রাতে তাদের বাড়িও যেতে দেয়া হয়েছিল,’ জানিয়েছেন আয়কার দফতরের এক মুখপাত্র।

তার কথায়, ‘শুধুমাত্র গুরুত্বপূর্ণ ডিভাইসগুলোর ডেটা ক্লোনিং করা হয়েছে। ক্লোনিংয়ের পরে সেসব ফেরত দিয়ে দেয়া হয়েছে।’

সূত্র : বিবিসি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিবিসিতে আয়কর ‘জরিপ’ শেষ, দফতর ছেড়েছেন কর্মকর্তারা

আপডেট সময় : ০৩:১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩