ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

জাপানের নতুন রকেট উৎক্ষেপণ ব্যর্থ

  • আপডেট সময় : ০৪:৩৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
  • / 202
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাপানের পরবর্তী প্রজন্মের একটি রকেট উৎক্ষেপণ শুক্রবার ব্যর্থ হয়েছে। রকেটে জ্বালানি প্রজ্জ্বলন সংক্রান্ত সমস্যার কারণে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির মহাকাশ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
এইচ-৩ নামের এ রকেট জাপানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে সকাল ১০টার দিকে উৎক্ষেপণ করা হয়েছিল। এটি জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জেএএক্সএ) এইচ-২এ মডেলের উত্তরসূরি যা ২০০১ সালে প্রথম উৎক্ষেপণ করা হয়।
জেএএক্সএ মুখপাত্র নেবুয়োশি ফুজিমোটো এএফপি’কে বলেন, তবে ‘এটা প্রতীয়মান হয় যে আমরা তরল পদার্থ চালিত প্রধান ইঞ্জিনগুলো সফলভাবে জ্বালানোর পর কঠিন পদার্থ চালিত দুটি রকেট বুস্টার জ্বালাতে ব্যর্থ হয়েছি।’
টিভি ফুটেজে দেখা যায়, মহাকাশযানটি তার লঞ্চ প্যাডে স্থির হয়ে বসে আছে, এমনকি এর প্রধান ইঞ্জিন থেকে সাদা ধোঁয়া বের হওয়ার সাথে সাথে এটি সফলভাবে জ্বলে ওঠার আভাস দেয়।
ফুজিমোটো বলেন, সংস্থাটি এ রকেট উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার কারণ তদন্ত করবে এবং তারা উৎক্ষেপণের তারিখ পুন:নির্ধারণ করবে।
সাশ্রয়ী ব্যয় ও নির্ভরযোগ্যতার পাশাপাশি বাণিজিকভাবে বারবার উৎক্ষেপণের জন্য এইচ-৩ তৈরি করা হয়।
জাপানের রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে ২০০৩ সালের পর এটি ছিল দেশটির প্রথম ব্যর্থ রকেট উৎক্ষেপণ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাপানের নতুন রকেট উৎক্ষেপণ ব্যর্থ

আপডেট সময় : ০৪:৩৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩