ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দান করা কাপড় পুড়িয়ে দিয়েছে আগুনসন্ত্রাসীরা

  • আপডেট সময় : ০১:৩৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তুরস্ক এবং সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দান করা কাপড়গুলো পুড়িয়ে দিয়েছে আগুনসন্ত্রাসীরা। সোমবার জার্মানির একটি সুপারমার্কেটে এই ঘটনা ঘটে।

ভিডিও ফুটেজে দেয়া যায়, জার্মান শহর রেকলিংহসেনে আগুনসন্ত্রাসীরা একটি সুপারমার্কেট ভাঙছে, যেখানে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য স্বেচ্ছাসেবকরা কাপড় সংগ্রহ করে সংরক্ষণ করে রেখেছিল। আগুনসন্ত্রাসীরা ওই কাপড়গুলোতে আগুন ধরিয়ে দেয়, যার আনুমানিক মূল্য ছিল কয়েক হাজার ডলার।

যে দোকানটিতে কাপড়গুলো রাখা হয়েছিল তার মালিক বিজয় রাজ। তিনি স্থানীয় মিডিয়াকে বলেন যে আমাদের এই জামাকাপড় এবং তহবিল দান করার স্বপ্ন ভেঙে গেছে। ইউরোপীয় বংশোদ্ভূত দুই যুবক সুপারমার্কেটে এসে কাপড়গুলোতে আগুন ধরিয়ে দিয়েছে।

এই আগুনসন্ত্রাসের ঘটনাটি রাজনৈতিক বা জাতিগত উদ্দেশ্যপ্রণোদিত কিনা তা নিশ্চিত করা যায়নি। তবে এমন কিছুই সন্দেহ করা হচ্ছে। কারণ রাজ এবং তার কর্মচারীরা ‘দুটি তুর্কি পতাকাও খুঁজে পেয়েছে যা দান করা কাপড়গুলোর সাথে পুড়িয়ে ফেলা হয়েছে।’

বিজয় রাজ বলেন, ‘এই ঘটনায় আমরা সবাই খুব কষ্ট পেয়েছি। আমাদের মধ্যে অনেকে কান্নায় ভেঙে পড়েছে। কারণ আমরা অনুদানের ব্যবস্থা করতে এবং যত্নে করে সেগুলো প্যাকেট করতে ঘণ্টার পর ঘণ্টা পার করেছি। তবুও সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ যে আমরা কিছু কাপড় ইতোমধ্যে প্যাকেট করে পেছনের অংশে রেখে দিয়েছিলাম, আগুন সন্ত্রাসীরা সেগুলো দেখতে পায়নি।’

সূত্র : মিডল ইস্ট মনিটর

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দান করা কাপড় পুড়িয়ে দিয়েছে আগুনসন্ত্রাসীরা

আপডেট সময় : ০১:৩৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩