ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

পশ্চিম তীরে ইসরাইলী হামলায় ১১ ফিলিস্তিনী নিহত

  • আপডেট সময় : ০১:৪৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / 109
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরাইলী অভিযানে ১১ ফিলিস্তিনী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
অধিকৃত পশ্চিমতীরে ২০০৫ সালের পর এটি সবচেয়ে ভয়াবহ সহিংস ঘটনা।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, বুধবারে ইসরাইলী এ অভিযানে ৮০ জনেরও বেশি ফিলিস্তিনী আহত হয়েছে।
ইসরাইল এ অভিযানকে ‘সন্ত্রাস-বিরোধী’ হিসেবে বর্ণনা করেছে।
এদিকে ফিলিস্তিনের শীর্ষ কর্মকর্তা হুসেইন আল শেখ একে গণহত্যা হিসেবে বর্ণনা করে তার দেশের জনগণের জন্যে আন্তর্জাতিক সুরক্ষার আহ্বান জানিয়েছেন।
ইসরাইলী সেনাবাহিনী বলেছে, একটি অ্যাপার্টমেন্টে লুকিয়ে থাকা সন্দেহভাজন জঙ্গিদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। সেনাবাহিনীও পাল্টা হামলার শিকার হয়েছে। কিন্তু কেউ হতাহত হয়নি।
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস দখলকৃত পশ্চিমতীর এলাকার পরিস্থিতিকে বিগত বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ হিসেবে বর্ণনা করে বলেছেন, উত্তেজনা আকাশ সমান এবং শান্তি প্রক্রিয়া স্থবির হয়ে আছে।
তিনি বলেন, অবশ্যই আরো সহিংসতা প্রতিরোধ, উত্তেজনা কমানো এবং শান্তি ফিরিয়ে আনাই আমাদের অগ্রাধিকার হওয়া উচিত।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যারা নিহত হয়েছে তাদের বয়স ১৬ থেকে ৭২ বছরের মধ্যে। এছাড়া আরো ৮২ জন লোক আহতাবস্থায় হাসাপাতালে ভর্তি হয়েছে।
এদিকে ফিলিস্তিনের রেডক্রস সোসাইটি বলেছে, তাদের ডাক্তাররা টিয়ার গ্যাসে অসুস্থ হয়েছে এরকম ২৫০ জন এবং বন্দুক হামলায় আহত বেশ কিছুজনকে চিকিৎসা দিয়েছে।
আরব লীগ এ অভিযানকে ‘নৃশংস অপরাধ’ হিসেবে বর্ণনা করে বলেছে, ইসরাইলের কট্টর ডানপন্থী সরকার জঘন্য এ গণহত্যার জন্যে দায়ী।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নিড প্রাইস বলেছেন, এই পর্যায়ের সহিংতার কারণে ওয়াশিংটন খুবই উদ্বিগ্ন।
ইউরোপীয় ইউনিয়নসহ ফ্রান্সও এ সহিংতায় উদ্বেগ প্রকাশ করেছে।
উল্লেখ্য, ১৯৬৭ সালে ছয়দিনের যুদ্ধে ইসরাইল ফিলিস্তিনী অঞ্চল দখলে নেয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পশ্চিম তীরে ইসরাইলী হামলায় ১১ ফিলিস্তিনী নিহত

আপডেট সময় : ০১:৪৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩