ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

রাশিয়া ও ইউক্রেনকে ফের আলোচনা শুরুর আহ্বান চীনের

  • আপডেট সময় : ০৫:২৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
  • / 119
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চীন শুক্রবার রাশিয়া ও ইউক্রেনকে যত দ্রুত সম্ভব, শান্তি আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে। বেইজিং জোর দিয়ে বলেছে, সঙ্ঘাতে পরমাণু অস্ত্র ব্যবহার করা একেবারেই উচিত হবে না।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক বছরপূর্তি উপলক্ষে সঙ্কটের ‘রাজনৈতিক নিষ্পত্তি’ বিষয়ে একটি কাগজে চীন এমন মন্তব্য করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ওই কাগজে বলা হয়, ‘একই লক্ষ্য নিয়ে কাজ করার এবং যত দ্রুত সম্ভব সরাসরি সংলাপ ফের শুরু করার জন্য সকল পক্ষের রাশিয়া ও ইউক্রেনকে সহযোগিতা করা উচিত।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সঙ্ঘাতে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন।

এক্ষেত্রে চীন শুধু পারমাণবিক অস্ত্রের ব্যবহারই নয়, সেগুলো মোতায়েনের হুমকিরও বিরোধিতা করেছে।
বিবৃতিতে বলা হয়, ‘পরমাণু অস্ত্র ব্যবহার এবং পারমাণবিক যুদ্ধ করা উচিত নয়। পারমাণবিক অস্ত্রের হুমকি বা ব্যবহারের বিরোধিতা করা উচিত।’

চীন বেসামরিক নাগরিকদের সুরক্ষার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছে।

এতে আরো বলা হয়, ‘সঙ্ঘাতের পক্ষগুলোকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা উচিত। বেসামরিক নাগরিক বা বেসামরিক স্থাপনাগুলোতে আক্রমণ এড়ানো উচিত।’

এ যুদ্ধে চীন কৌশলগত মিত্র রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে নিজেকে একটি নিরপেক্ষ অবস্থানে ধরে রাখার চেষ্টা করছে।

চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই বুধবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে সাক্ষাত করেন।

ওয়াংয়ের সফরের পর মস্কো বলেছে, বেইজিং সঙ্ঘাতের ‘রাজনৈতিক নিষ্পত্তি’র পন্থা নিয়ে তাদের মতামত উপস্থাপন করেছে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেছেন, তিনি চীনের কোনো শান্তি পরিকল্পনা দেখেননি এবং মূল্যায়ন করার আগে তাদের প্রস্তাব বিষয়ে বেইজিংয়ের সাথে বৈঠক করতে চান তিনি।

তিনি আরো বলেন, ‘তারা কি প্রস্তাব দেয়, সেটি খুটিনাটি দেখার পর আমরা কিছু সিদ্ধান্ত গ্রহণ করে চীনের সাথে বৈঠক করতে চাই।’

সূত্র : এএফপি/বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়া ও ইউক্রেনকে ফের আলোচনা শুরুর আহ্বান চীনের

আপডেট সময় : ০৫:২৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩