ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

ব্রাজিলে ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে

  • আপডেট সময় : ০৫:৩০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
  • / 136
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ব্রাজিল কর্তৃপক্ষ বৃহস্পতিবার বলেছে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে মৃতের সংখ্যা ৫০ জনে দাঁড়িয়েছে। জরুরিকর্মীরা ধ্বংসাবশেষের মধ্য অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

জরুরি কর্মকর্তা ভিলাস বোস নিউজ সাইট জি-১-কে বলেছেন, ‘যত বেশি সময় যাবে, বেঁচে থাকা লোকদের খুঁজে পাওয়ার সম্ভাবনা তত কম হবে। তবে আমরা সব সময় এটি মাথায় রেখে কাজ করি। ধ্বংসস্তুপের নিচে সব সময় বাতাসের পকেট থাকতে পারে।’

সাও পাওলো রাজ্য সরকারের মতে, দুর্যোগের পরেও কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছে।

গত সপ্তাহের শেষ দিকে রেকর্ড ঝড় সাও সেবাস্তিয়াওর মনোরম সমুদ্র সৈকত রিসোর্ট শহর এবং আশপাশের অঞ্চলে ২৪ ঘণ্টার মধ্যে পুরো ফেব্রুয়ারির চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এতে ভয়ঙ্কর বন্যা এবং ভূমিধ্বসের সূত্রপাত করেছে যা ঝুঁকিপূর্ণভাবে নির্মিত পাহাড়ী সম্প্রদায়ের বসতি ছিন্নভিন্ন করে দেয়।

সাও পাওলোর গভর্নর টারসিসিও ডি ফ্রেইতাস স্বীকার করেছেন, সরকারি আবহাওয়া সতর্কতাব্যবস্থা ট্র্যাজেডি এড়াতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন,‘আমরা টেক্সট বার্তার মাধ্যমে ২৬ মিলিয়ন সতর্ক বার্তা পাঠিয়েছি। কিন্তু আমরা দেখেছি, এটি কার্যকর ছিল না। আগামী বর্ষা মৌসুমে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় লোকজনকে সতর্ক করার জন্য সাইরেন থাকবে।’

ব্রাজিলের ২১৫ মিলিয়ন লোকের মধ্যে আনুমানিক ৯৫ মিলিয়ন মানুষ বন্যা বা ভূমিধ্বসের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় বাস করে প্রধানত দরিদ্র ফাভেলা পাড়া।

দক্ষিণ আমেরিকার দেশটি সাম্প্রতিক বছরগুলিতে বেশ কয়েকটি মারাত্মক আবহাওয়া বিপর্যয়ের শিকার হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এটি আরো খারাপ হচ্ছে।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রাজিলে ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে

আপডেট সময় : ০৫:৩০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩