ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

পোল্যান্ডেকে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া

  • আপডেট সময় : ১১:৫৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / 123
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পোল্যান্ড ইউক্রেনকে লেপার্ড-২ যুদ্ধ ট্যাংক সরবরাহ করার সিদ্ধান্ত নেয়ায় রাশিয়া পোল্যান্ডে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। পোল্যান্ডের বৃহত্তম তেল শোধন কোম্পানি পিকেএন অরলেন এ তথ্য জানিয়েছে।

শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পোল্যান্ড ও ইউক্রেন সফর করে যাওয়ার পরপরই পোল্যান্ডের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিল রাশিয়া। ওয়ারশ ও কিয়েভ সফরে প্রেসিডেন্ট বাইডেন চলমান যুদ্ধে ইউক্রেনের প্রতি অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেন।

পোল্যান্ডের রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানি সংস্থাটির প্রধান নির্বাহী ড্যানিয়েল ওবাজটেক এক টুইটার পোস্টে জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের ভেতর দিয়ে স্থাপিত ‘দ্রুঝবা’ পাইপলাইন দিয়ে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে।

ওবাজটেক বলেন, তার কোম্পানি এখন রুশ তেলের ঘাটতি মেটানোর জন্য অন্য কোনো উৎসের সন্ধান শুরু করেছে।

তিনি বলেন, আমরা রাশিয়ার তেল দিয়ে আমাদের মোট চাহিদার ১০ শতাংশ পূরণ করতাম। এখন এই পরিমাণ তেলের জন্য আমাদেরকে অন্য কোনো দেশের ওপর নির্ভর করতে হবে।

পিকেএন অরলেন তাতারিস্তানে অবস্থিত রাশিয়ার দ্বিতীয় সারির তেল কোম্পানি ট্যাটনেফ্‌ট এর কাছ থেকে তেল আমদানি করত।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর দেশটির জ্বালানি নিয়ে বিশ্বব্যাপী তোলপাড় শুরু হয়। গ্যাস রফতানির দিক দিয়ে রাশিয়া বিশ্বে প্রথম ও তেল রফতানির দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া এর আগেই ইউরোপের বহু দেশে তেল ও গ্যাস সরবরাহ আংশিক বা পুরোপুরি বন্ধ করে দিয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পোল্যান্ডেকে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া

আপডেট সময় : ১১:৫৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩