ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

বাঙালির আত্মপরিচয় বাঁচাতে জঙ্গিবর্জনের বিকল্প নেই : ইনু

  • আপডেট সময় : ০৬:৪২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০১৭
  • / 253
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাঙালির আত্মপরিচয় বাঁচাতে জঙ্গিবর্জনের বিকল্প নেই।
তিনি বলেন, ‘মানুষের প্রথম পরিচয় তার ভাষা, মায়ের ভাষা। আমরা বাঙালি, আমাদের আত্মপরিচয়কে যারা মুছে দিতে চায়, তারা ভাষার শত্রু, জাতির শত্রু। শেকড়হীন জঙ্গিদের নিজের পরিচয় নেই বলেই তারা অন্যের পরিচয়কে মুছে দিতে চায়। বাঙালির আত্মপরিচয় বাঁচাতে তাই জঙ্গিবর্জনের বিকল্প নেই।’
তথ্যমন্ত্রী গতকাল সন্ধ্যায় রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘অধিকাংশ আধুনিক রাষ্ট্রই ভাষাভিত্তিক। ভাষা ও সংস্কৃতির সঙ্গে ধর্মের কোন বিরোধ নেই। ইরান বা আফগানিস্তানে ‘নওরোজ’ উৎসব পালনে ইসলামের ক্ষতি হয়না, কিন্তু বাংলা নববর্ষ পালনে বাধা দেয় জঙ্গিরা। শহীদের রক্তে গড়া বাঙালি পরিচয় মুছে দেয়াই তাদের লক্ষ্য। কিন্তু জনগণ ও সরকার তা হতে দেবে না।’
তিনি বলেন, জঙ্গি ও তাদের সঙ্গিদের বিচার-দমন-বর্জনের মাধ্যমে আমরা মায়ের ভাষা ও বাঙালিত্বের পরিচয় অটুট রাখবো।
মন্ত্রী এসময় জাতির পিতা বঙ্গবন্ধু, বায়ান্ন’র ভাষা আন্দোলন ও একাত্তরের মহান শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘চার হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ বাংলাদেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে সকল বাধা পায়ে দলে জঙ্গিমুক্ত, বৈষম্যহীন, সবুজ, সমৃদ্ধ বাংলাদেশ গড়বেই’।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলামের সভাপতিত্বে মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুর রব খান এ সময় বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাঙালির আত্মপরিচয় বাঁচাতে জঙ্গিবর্জনের বিকল্প নেই : ইনু

আপডেট সময় : ০৬:৪২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০১৭