ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

পারমাণবিক অস্ত্র ব্যবহারে রাশিয়ার হুমকি, নিন্দা কোয়াডের

  • আপডেট সময় : ০৮:৫৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি বিষয়ে নিন্দা জানিয়েছে চারদেশীয় জোট কোয়াড। শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি ২০ সম্মেলন শেষে কোয়াড পররাষ্ট্রমন্ত্রীরা এ নিন্দা জানান।

কোয়াড পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি একটি অমূলক ও অগ্রহণযোগ্য বিষয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মাসে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্ট্রার্ট’ থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার জি ২০ সম্মেলনের ফাঁকে বৈঠক করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এ প্রথম ওই দুই পররাষ্ট্রমন্ত্রী মুখোমুখি বসেছেন।

মার্কিন এক ঊর্ধ্বতন কর্মকতা বলেছেন, ওই বৈঠকে ব্লিঙ্কেন রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ বন্ধ ও মস্কো-ওয়াশিংটনভিত্তিক পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’-এ ফিরে আসার আহ্বান জানান।

তবে রুশ পররাষ্ট্র দফতর থেকে জানানো হয়েছে, লাভরভের সাথে ব্লিঙ্কেনের ১০ মিনিটেরও কম সময়ের বৈঠক হয়েছে। সেখানে বিশেষ কোনো বিষয়ে আলোচনা হয়নি।

পারমাণবিক অস্ত্র পরীক্ষা সম্পর্কে রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, নিউ স্টার্ট চুক্তি থেকে বেরিয়ে এলেও রাশিয়াই প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না।

তিনি আরো বলেন, ‘যদি ওয়াশিংটন পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে, তবে রাশিয়াও করবে না।’

এ সময় উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য রাশিয়া প্রস্তুত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র : আলজাজিরা নেট ও অন্যান্য

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পারমাণবিক অস্ত্র ব্যবহারে রাশিয়ার হুমকি, নিন্দা কোয়াডের

আপডেট সময় : ০৮:৫৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩