ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালসহ তিন বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন ট্রলি ধর্মের ঊর্ধ্বে উঠে বাংলাদেশি পরিচয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ: গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল পেকুয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৫১ পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত এমিরেটস ফ্লাইট, দিল্লিতে ভোগান্তিতে যাত্রীরা ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার ববি হাজ্জাজ |: প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ

ইউক্রেন সঙ্কটের নেপথ্যে রয়েছে ‘অদৃশ্য হাতের কারসাজি’ : চীন

  • আপডেট সময় : ০৬:৫০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
  • / 115
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

‘অদৃশ্য হাতের কারসাজিতে’ ইউক্রেনে দীর্ঘস্থায়ী সঙ্ঘাতের সৃষ্টি হয়েছে বলে চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাঙ মত প্রকাশ করেছেন।

বেইজিংয়ে দেশের বার্ষিক পার্লামেন্টারি সভার ফাঁকে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অদৃশ্য হাত ইউক্রেন সঙ্কটকে সুনির্দিষ্ট ভূরাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়রে জন্য ব্যবহার করছে।’ তিনি অবশ্য ‘অদৃশ্য হাত’ সম্পর্কে সুস্পষ্টভাবে কোনো কিছু বলেননি।

তিনি সঙ্কট নিরসনে যত দ্রুত সম্ভব সংলাপের আহ্বান জানান।
তিনি বলেন, সঙ্ঘাত, অবরোধ ও চাপে সমস্যাটির সমাধান হবে না। যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরু করা উচিত। আর সংশ্লিষ্ট সকল পক্ষের বৈধ নিরাপত্তা উদ্বেগের সমাধানও প্রয়োজন।

রাশিয়ার সাথে চীনের উষ্ণতর সম্পর্কের প্রেক্ষাপটে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই আহ্বান জানালেন।

কিন জোর দিয়ে বলেন যে ইউক্রেন সঙ্ঘাতে বেইজিং কোনো পক্ষের কাছেই অস্ত্র দেবে না। রাশিয়াকে মারণাস্ত্র পাঠালে চীনকে কঠোর ‘পরিণাম’ ভোগ করতে হবে বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের হুঁশিয়ারি উচ্চারণের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করলেন।

তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে চীন কোনো পক্ষ নয়। ফলে কোনো পক্ষের কাছেই অস্ত্র পাঠাচ্ছে না।

তিনি যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক নিয়ে বলেন যে দুই দেশের উচিত হবে সঠিক পথ অবলম্বন করা।

তিনি বলেন, বেইজিং ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কের মূল কথা হলো স্ব-শাসিত তাই্ওয়ান দ্বীপ। তিনি বলেন, এতটি মূল ইস্যু।

সূত্র : আল জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেন সঙ্কটের নেপথ্যে রয়েছে ‘অদৃশ্য হাতের কারসাজি’ : চীন

আপডেট সময় : ০৬:৫০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩