ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

দুদকের নোটিশ নিয়ে সিগমা হুদার রিট খারিজ

  • আপডেট সময় : ০৮:৪৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১৭
  • / 404
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্পদের হিসাব চেয়ে ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদাকে দুর্নীতি দমন কমিশনের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট খারিজ করেছে হাইকোর্ট।

বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ রায় দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। সিগমা হুদার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নাজমুল হুদা।

পরে খুরশীদ আলম খান বলেন, নোটিশের বৈধতা নিয়ে করা রিটে জারি করা রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

২০০৯ সালের ১২ জানুয়ারি সম্পদের হিসাব চেয়ে সিগমা হুদাকে নোটিশ দেয় দুদক। পরে ওই নোটিশ চ্যালেঞ্জ করে সিগমা হুদা হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে ওই বছর ২৭ জানুয়ারি হাইকোর্ট নোটিশের কার্যকারিতার স্থগিত করে রুল জারি করেন। গত বছরের ১৪ আগস্ট এ রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুদকের নোটিশ নিয়ে সিগমা হুদার রিট খারিজ

আপডেট সময় : ০৮:৪৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১৭