ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল, শতভাগ অনলাইনে

  • আপডেট সময় : ১০:৩৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
  • / 143
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ রেলওয়ে এ বছর ঈদের অগ্রিম টিকিট আগামী ৭ এপ্রিল থেকে বিক্রি শুরু করবে। ওই দিন দেয়া হবে ১৭ এপ্রিলের টিকিট। একইসাথে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার দুপুরে রেল ভবনের সম্মেলনে কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

তিনি বলেন, ১৭ এপ্রিলের টিকিট ৭ এপ্রিল, ১৮ এপ্রিলের টিকিট ৮ এপ্রিল, ১৯ এপ্রিলের টিকিট ৯ এপ্রিল, ২০ এপ্রিলের টিকিট ১০ এপ্রিল এবং ২১ এপ্রিলের টিকিট ১১ এপ্রিল বিক্রি হবে।

তিনি আরো বলেন, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২২, ২৩ ও ২৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে।

অন্যদিকে ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৫ এপ্রিল থেকে। ঈদে বাড়তি চাপ সামলাতে থাকবে ১০ জোড়া স্পেশাল ট্রেন। সেই সাথে শিডিউল বিপর্যয় ঠেকাতে রেলবহরে যুক্ত হবে ১০টি বাড়তি ইঞ্জিন।

জানা যায়, বর্তমানে ট্রেনের টিকিট কিনতে যাত্রীর এনআইডি বাধ্যতামূলক করা হয়েছে। কালোবাজারি হটাতে এই সিদ্ধান্ত অনেকটা কার্যকর হয়েছে। ফলে যাত্রীরা গন্তব্যে যাওয়ার আগের দিন পর্যন্ত ট্রেনের টিকিট অনলাইন বা কাউন্টার থেকে কিনতে পারেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল, শতভাগ অনলাইনে

আপডেট সময় : ১০:৩৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩