ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

আফগান গোয়েন্দারা ভারতের ক্রীড়নক

  • আপডেট সময় : ০৯:০৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১৭
  • / 280
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বলেছেন, আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস) ভারতের ক্রীড়নকে পরিণত হয়েছে। তিনি বলেন, পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তার জন্য তারা ভারতের যন্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এনডিটিভি জানায়, একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে মোশাররফ বলেন, পাকিস্তানের উপজাতীয় এলাকাগুলোকে অস্থির করে তুলতে আফগান গোয়েন্দা সংস্থা এনডিএসের সহায়তায় পাকিস্তানের সন্ত্রাসীদের সমর্থন করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে পাকিস্তানি অভিযান জার্ব-এ-আজব ভারতের সমর্থনপুষ্ট সন্ত্রাসীদের সব আস্তানা গুঁড়িয়ে দিয়েছে বলে দাবি করেন মোশাররফ।

সাবেক সেনাপ্রধান মোশাররফ বলেন, পাকিস্তানের উপজাতীয় এলাকা উত্তর ওয়াজিরিস্তানকে নির্দিষ্ট করে পরিচালিত পাকিস্তানি বাহিনীর অভিযান জার্বে-আজব এখনই শেষ হচ্ছে না। ওই অঞ্চলের সংখ্যালঘু উপজাতিদের হত্যায় ব্যাপকভাবে জড়িত জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-জাংভি।

নিজের শাসনামলে ওইসব জঙ্গিকে কেন নিশ্চিহ্ন করেননি এমন প্রশ্নের জবাবে মোশাররফ বলেন, তার শাসনামলে পাকিস্তানে কোনো জঙ্গিগোষ্ঠী ছিল না। সে সময় পাকিস্তান সফলভাবেই চলছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আফগান গোয়েন্দারা ভারতের ক্রীড়নক

আপডেট সময় : ০৯:০৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১৭