ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে বহু ঘর

  • আপডেট সময় : ১১:৩৩:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগেছে। সোমবার সকাল পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। আগুনে বহু ঘরবাড়ি পুড়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য জানান।

তিনি বলেন, সকাল ৬টা ৪৭ মিনিটে আমরা মহাখালী সাততলা বস্তিতে আগুন লাগার খবর পায়। আমাদের ৯টি ইউনিট ঘটনাস্থলে যায়। সকাল ৮ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, ফায়ার সার্ভিসের সাথে বস্তিবাসীও আগুন নিয়ন্ত্রণে এগিয়ে এসেছে। অনেক মানুষ মালামাল নিয়ে বের হতে পারলেও অনেকের মালামাল ভেতরেই রয়ে যায়। অনেক ঘর পুড়ে গেছে।

ডিউটি অফিসার বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুনে বস্তির অনেক টিন-শেডের ঘর পুড়ে গেছে। এছাড়া এখন পর্যন্ত আমাদের কাছে হতাহতের কোনো খবর আসেনি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে বহু ঘর

আপডেট সময় : ১১:৩৩:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩