ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

সিনিয়র সাংবাদিক বাছির জামাল অসুস্থ

  • আপডেট সময় : ১১:২৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১৭
  • / 909
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আহমেদ তেপান্তর, বিডিসংবাদ: আমার দেশ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টর বাছির জামাল অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াকে করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) চিকিৎসা নিয়েছেন। তবে চিকিৎসা অসম্পূর্ণ রেখে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে।

জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি হঠাৎ করেই হৃদক্রিয়ায় সমস্যা দেখা দিলে দ্রুত তাকে ইব্রাহিম কার্ডিয়াকে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তেমন সমস্যা নেই জানান কর্তব্যরত চিকিৎসক। পরে গত সোমবার তার স্বজনরা তাকে বাসায় নিয়ে যায়। যদিও এ ব্যাপারে সাংবাদিক বাছির জামাল জানান, তিনি এখনো ভালবোধ করছেন না।

অসুস্থ বাছির জামালের পাশে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ এবং কবি তারিফ। ছবি: সংগৃহীত।

বাছির জামালের স্ত্রী জানান, তিনি দু’দিন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিছুটা সুস্থবোধ করায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে বর্তমানে বাসা থেকেই ট্রিটমেন্ট চালাচ্ছি।

এদিকে সিনিয়র এই সাংবাদিকের অসুস্থতার খবরে তাকে দেখতে ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারে দেখতে গিয়েছিলেন আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। এ সময় পত্রিকাটির নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি সৈয়দ আবদাল আহমদ এবং ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সাবেক চিফ ফটোজার্নালিস্ট কবি তারিফ রহমান উপস্থিত ছিলেন।

বাছির জামালের স্বজনরা তার রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিনিয়র সাংবাদিক বাছির জামাল অসুস্থ

আপডেট সময় : ১১:২৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১৭