ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ছিনতাইকারীর ছুরিকাঘাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত

  • আপডেট সময় : ০৪:১৮:০০ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। তার নাম অপূর্ণা আক্তার ইতি। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ২০২১-২২ ব্যাচের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী।

রোববার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর আফতাব নগরের বি ব্লকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে রাতেই সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষার্থীর সহপাঠী তানভীর কায়েস বলেন, রাতে জিম থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয় ইতি। এসময় ৩-৪ জন ছিনতাইকারী তার পথরোধ করে মোবাইল, টাকা ও ব্যাগ চায়। ইতি এগুলো দিতে না চাইলে তাদের মধ্যে প্রথমে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে চাপাতি দিয়ে ইতিকে এলোপাতাড়ি কোপায় ছিনতাইকারীরা। তাকে মারাত্মকভাবে আহত করে সব নিয়ে যায় তারা।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আহত অবস্থায় শিক্ষার্থীকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছি। জড়িত ছিনতাইকারীদের শনাক্তে একাধিক টিম কাজ করছে।

এ ঘটনায় বাড্ডা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছিনতাইকারীর ছুরিকাঘাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত

আপডেট সময় : ০৪:১৮:০০ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩