ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ফটোসাংবাদিকরা ছবির মাধ্যমে বিষয়ের গুরুত্ব বাড়িয়ে তোলেন : অর্থমন্ত্রী

  • আপডেট সময় : ১১:১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৭
  • / 238
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ফটোসাংবাদিকরা ছবির মাধ্যমে বিষয়ের গুরুত্ব বাড়িয়ে তোলেন। পত্র-পত্রিকায় তাদের তোলা ছবি দেখলে সংশ্লিষ্ট বিষয়টি উপলব্ধি করা যায়।

তিনি বলেন, একটা ছবি নির্ভুলভাবে কথা বলতে পারে। সে ছবির ভাষার মতো আমরা অনেক সময় তা বলতে পারিনা।
অর্থমন্ত্রী আজ সকাল দশটায় জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি ২০১৭-১৮ এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আব্দুল মোমেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি একে মহসিন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আজিজ আহমদ সেলিম।
অনুষ্ঠান চলাকালে অর্থমন্ত্রী বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রকাশনা ‘ল্যান্স’ এর মোড়ক উন্মোচন করেন। পরে সংগঠনের পক্ষ থেকে কমিটির সভাপতি ও সেক্রেটারি অর্থমন্ত্রীর হাতে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেন। বাসস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফটোসাংবাদিকরা ছবির মাধ্যমে বিষয়ের গুরুত্ব বাড়িয়ে তোলেন : অর্থমন্ত্রী

আপডেট সময় : ১১:১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৭