ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

জেলেনস্কির ইফতার আয়োজন, ক্রিমিয়ার মুসলিমদের উপর রাশিয়ার ‘নিপীড়নের’ নিন্দা

  • আপডেট সময় : ০৪:৫৪:২১ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
  • / 197
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার রাষ্ট্রীয়ভাবে আয়োজিত প্রথম ইফতার অনুষ্ঠানে ক্রেমলিন নিয়ন্ত্রিত ক্রিমিয়ার মুসলিম সংখ্যালঘু তাতার সম্প্রদায়ের প্রতি রাশিয়ার আচরণের সমালোচনা করেছেন এবং তিনি রাশিয়ার কাছ থেকে এ উপদ্বীপ পুনরুদ্ধারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে কৃষ্ণ সাগর অঞ্চলের এ ভূখণ্ডের নিয়ন্ত্রণ কেড়ে নেয় এবং তা অধিভূক্ত করার বিষয়ে গণভোট অনুষ্ঠানে চাপ দেয়। ইউক্রেন ও তাদের পশ্চিমা মিত্ররা গণভোটের এমন পদক্ষেপকে প্রতারণামূলক এবং অবৈধ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানায়।

তিনি ইউক্রেনের মুসলিম নেতা এবং মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতদের বলেন, ‘রাশিয়ার ইউক্রেনকে ক্রীতদাসে পরিণত করার প্রচেষ্টা ঠিক ক্রিমিয়া দখলের, ক্রিমিয়ান, ইউক্রেনিয়ান এবং ক্রিমিয়ান তাতারের স্বাধীনতা ও ক্রিমিয়ান মুসলমানদের বিরুদ্ধে দমনপীড়নের মধ্যদিয়ে শুরু হয়।’

তাতার সম্প্রদায়ের মানুষ ২০১৪ সালের নির্বাচনে ব্যাপকভাবে ভোট বর্জন করেছিল। ক্রিমিয়ার ২০ লাখ বাসিন্দার ১২ থেকে ১৫ শতাংশ হচ্ছে তাতার সম্প্রদায়ের মানুষ।

বেশ কয়েকজন ইউক্রেনীয় মুসলিম সেনা সদস্যকে পুরস্কার দেয়ার আগে জেলেনস্কি বলেন, ‘ক্রিমিয়া দখলমুক্ত করা ছাড়া ইউক্রেনের জন্য বা বিশ্বের জন্য কোনো বিকল্প নেই। আমরা ক্রিমিয়ায় ফিরে আসবো।’

রাজধানীর কেন্দ্রের বাইরে একটি মসজিদে বক্তব্য দেয়ার সময় জেলেনস্কি বলেন, ইউক্রেন রাষ্ট্রীয়ভাবে ইফতার আয়োজনের একটি নতুন ঐতিহ্য শুরু করেছে যা মুসলিমরা সারাদিন রোজা রাখার পর খেয়ে থাকে।
সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জেলেনস্কির ইফতার আয়োজন, ক্রিমিয়ার মুসলিমদের উপর রাশিয়ার ‘নিপীড়নের’ নিন্দা

আপডেট সময় : ০৪:৫৪:২১ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩