ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

নতুন রেকর্ড গড়ে বিদ্যুত উৎপাদন ১৫,৩০৪ মেগাওয়াটে

  • আপডেট সময় : ০৪:৩৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশের বিদ্যুৎ উৎপাদন আরো বেড়েছে। বৃহস্পতিবার উৎপাদন ১৫ হাজার ৩০৪ মেগাওয়াটে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে।

বিদ্যুৎ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত ৯টায় আগের ১৪ হাজার ৮০০ মেগাওয়াট উৎপাদনকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে দেশ।

ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) তথ্য উল্লেখ করে বিদ্যুৎ বিভাগ বলেছে যে, বৃহস্পতিবার রাত ৯টায় মোট ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট উৎপাদনের মধ্যে প্রায় ছয় হাজার ৭২ মেগাওয়াট এসেছে দেশের গ্যাস-চালিত বিদ্যুৎকেন্দ্র থেকে, পাঁচ হাজার ৬৩৫ মেগাওয়াট এসেছে তরল জ্বালানিভিত্তিক প্ল্যান্ট থেকে। কয়লা-চালিত প্ল্যান্ট থেকে দুই হাজার ৬১৮ মেগাওয়াট, হাইড্রো প্ল্যান্ট থেকে ২৫ মেগাওয়াট, ভেড়ামরা সীমান্তে এইচভিডিসির মাধ্যমে ভারত থেকে ৮৩০ মেগাওয়াট, ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আরো ১২৪ মেগাওয়াট, আরপিসিএল থেকে ১০০ মেগাওয়াট এবং আদানি গ্রুপের গোড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে ৭৫৯ মেগাওয়াট।

বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় আদানি গ্রুপ থেকে আমদানি করা ৭৫৯ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার পর নতুন রেকর্ড গড়েছে।

তারা বলেছে, ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র থেকে আমদানি করা বিদ্যুতের দাম এখনও নিষ্পত্তি হয়নি। তবে কর্মকর্তারা বলেছেন, আদানি গ্রুপের বিদ্যুতের শুল্ক প্রতি ইউনিট ১৪ টাকার ওপরে হতে পারে যখন গড় উৎপাদন খরচ সাত টাকার কম।

এখন বাংলাদেশের স্থাপিত গ্রিডের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৫,০০০ মেগাওয়াটের বেশি।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নতুন রেকর্ড গড়ে বিদ্যুত উৎপাদন ১৫,৩০৪ মেগাওয়াটে

আপডেট সময় : ০৪:৩৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩