ঢাকা ১২:১২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুদক-তদন্ত ও পদত্যাগের চাপে টালমাটাল বিএনপিসহ সরকারের অন্দরমহল চর বিজয়ে বিরল নীল-সবুজ অম্বর চুটকি পাখির দেখা সুদানের আবেয়িতে ড্রোন হামলায় নিহত ১৫৩ শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে সাঁথিয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফ্রান্সে কারফিউয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি, নতুন বিক্ষোভের শঙ্কা শাহজালাল বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টোরে ধোঁয়া তুরস্কের সঙ্গে বিতর্কিত সামুদ্রিক চুক্তিতে অনুমোদন লিবিয়ার পার্লামেন্টের মুন্সিগঞ্জের লৌহজংয়ে পরিত্যক্ত শুটারগান ও কার্তুজ উদ্ধার

গরম কমলেও স্বস্তি নেই

  • আপডেট সময় : ০১:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
  • / 205
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সকাল ৭টায় আবহাওয়া অধিদফতর ঢাকা ও এর আশপাশের এলাকার আগামী ছয় ঘণ্টার আবহাওয়া বার্তায় বলা হয়েছে, সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার এ সময় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ।

দেশজুড়ে তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ। গতকাল থেকে হালকা বাতাস বইলেও গরমের অস্বস্তি কমছে না। আজ সকালে ঢাকার আকাশে মেঘের আনাগোনা থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে মেঘ কেটে রোদ উঠেছে। তবে ঢাকার তাপমাত্রা কিছুটা কমলেও স্বস্তি নেই।

চলতি এপ্রিল মাসের শুরু থেকে দেশজুড়ে প্রচণ্ড গরম পড়েছে। এখন দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। কোথাও আছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তবে দেশের সর্বোচ্চ তাপমাত্রা কমছে একটু করে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৪২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি তাপমাত্রা কমেছে সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগে। এখানকার জেলাগুলোয় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে।

দেশের বিভিন্ন অঞ্চলের মতো রাজধানীতে তাপমাত্রা একটু একটু করে কমছে। তবে তাপমাত্রা কমলেও গরম কমেনি। চার দিন আগেও বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক কম ছিল। এতে গরম প্রচণ্ড হলেও ঘাম হয়েছে কম। এখন আর্দ্রতা বাড়তে শুরু করেছে। গরমের মধ্যেও বেড়েছে বাতাসের পরিমাণ। তাতে ঘাম ঝরছে বেশি করে।

রাজধানীতে বৃষ্টির দেখা নেই। আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজধানীতে যে তীব্র গরম, তা অব্যাহত থাকতে পারে।

আগামী ছয় ঘণ্টায় রাজধানী ও এর আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গরম কমলেও স্বস্তি নেই

আপডেট সময় : ০১:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩