ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

গ্রিসে রক্ষণশীল দলের বিপুল বিজয়

  • আপডেট সময় : ০১:৩৯:০১ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
  • / 143
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গ্রিসের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের দল বিপুলভাবে জয়ী হয়েছে। তবে তার দল রোববারের ‘রাজনৈতিক ভূমিকম্প’ সৃষ্টি করলেও তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য আরেক দফা নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন। তিনি আশা করছেন, ওই নির্বাচনের ফলে তার দল একাই শাসন করার ক্ষমতা লাভ করবে।

এখন পর্যন্ত গণনা হওয়া ভোটের মধ্যে প্রধানমন্ত্রীর নিউ ডেমোক্র্যাসি পার্টি ৪০.৮ ভাগ ভোট পেয়েছে। ফলে বামপন্থী আলেক্সিস সিপ্রাসের সাইরিজা পার্টির চেয়ে ২০ পয়েন্টে এগিয়ে গেছেন। সিপ্রাসের দল পেয়েছে ২০.১ ভাগ ভোট।

সুস্পষ্টভাবে এগিয়ে থাকলেও গ্রিসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করতে নিউ ডেমোক্র্যাসির আরো ছয়টি আসন লাগবে। ফলে সরকার গঠন করতে দলটিকে অন্য কারো সহায়তা নিতে হবে কিংবা নতুন নির্বাচন আয়োজন করতে হবে। প্রধানমন্ত্রী নতুন নির্বাচনের দিকেই যাচ্ছেন।

প্রধানমন্ত্রী বলেন, নাগরিকরা চার বছরের জন্য একটি শক্তিশালী সরকার চায়।

সিপ্রাসও নতুন নির্বাচনকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘নির্বাচনী চক্র শেষ হয়ে যায়নি। তিনি বলেন, আগামী লড়াই হবে গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত।
সূত্র : আল জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গ্রিসে রক্ষণশীল দলের বিপুল বিজয়

আপডেট সময় : ০১:৩৯:০১ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩