ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর প্রতিরক্ষা চুক্তির মূলে নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররমে জামায়াতের লংমার্চের উদ্বোধনী সমাবেশ লিবিয়ায় জিম্মি যুবক, থানায় গিয়েও মিলছে না সহায়তা প্রশান্ত মহাসাগরে তাপমাত্রা রেকর্ড ভাঙার আভাস, জাতিসংঘের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে ডিভি লটারি ২০২৭ চালুর নির্দেশ আদালতের ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেহের আফরোজ শাওন বাবার শেষযাত্রায় প্যারোলে মুক্তি পেলেন মৃত্যুর ঘটনা মামলার অভিযোগে কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন জোট ‘বদর’: যুক্ত চার দেশ ফেসবুকে বড় পরিবর্তন: ৩১ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে রিচ

হাইতিতে ভূমিকম্পে নিহত ৪, আহত ৩৬

  • আপডেট সময় : ০১:৪৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

হাইতির পশ্চিমাঞ্চলে মঙ্গলবার ভূমিকম্পে ৪ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে ধ্বংসস্তুপের ভেতর আরো অনেকে আটকা পড়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯। পোর্ট-অ-প্রিন্সের ১৮৫ মাইল পশ্চিমে গ্র্যান্ড আনজ বিভাগ উপকূলের পাঁচ কিলোমিটার দূরে স্থানীয় সময় ভোর ৫টার পরপরই এ ভূমিকম্প আঘাত হানে।

হাইতি রেডক্রস জানায়, এখনো যারা ধ্বংসস্তুপের ভেতরে আটকা পড়ে রয়েছে তাদের সন্ধানে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছে। সংস্থাটি আরো জানায়, ‘জীবিতদের সন্ধানে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

খবরে বলা হয়, হতাহতদের বেশির ভাগই জেরিমি শহরের সেন্ট হেলেনের পার্শ্ববর্তী দরিদ্র এলাকার বাসিন্দা। এএফপি’র এক ফটোগ্রাফার সেখানে বেশ কয়েকটি ঘরবাড়ির ফাটল দেখেছেন।

গ্র্যান্ড আনজের নাগরিক সুরক্ষা প্রধান ক্রিস্টিন মনকুয়েলা এএফপি’কে বলেন, নিহতদের তিনজন একই পরিবারের সদস্য। ঘর ধসে পড়ায় তারা প্রাণ হারায়।

১৯ বছর বয়সী কাতিয়ানা পিয়েরে বলেন, ‘আমি কি করবো জানি না।’ তিনি এ ভূমিকম্পে তার স্বামী ও ছোট বোনকে হারিয়েছেন। ‘আমি সবকিছু হারিয়েছি।’ ভূমিকম্পে কমপক্ষে ৩৬ জন আহত হয়েছে। ক্যারিবীয় এ দেশটিতে প্রায় ধ্বংসাত্মক ভূমিকম্প আঘাত হানতে দেখা যায়।

২০১০ সালে দেশটিতে রিখটার স্কেলে ৭.০ মাত্রা একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে দুই লাখেরও বেশি মানুষ প্রাণ হারায়। ভয়াবহ এ ভূমিকম্পের আঘাতে রাজধানী পোর্ট-অ-প্রিন্স ধ্বংসস্তুপে পরিণত হয় এবং ১৫ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে।
সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাইতিতে ভূমিকম্পে নিহত ৪, আহত ৩৬

আপডেট সময় : ০১:৪৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩