ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আমেরিকার সাবেক প্যারাট্রুপার রাশিয়ায় আটক

  • আপডেট সময় : ০২:৪২:০১ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আমেরিকার সাবেক সেনা সদস্য ও ইরাক ফেরত প্যারাট্রুপার ট্রাভিস লিক সন্দেহজনক মাদক কারবারির অভিযোগে রাশিয়ায় আটক হয়েছেন। তিনি বেশ কয়েক বছর ধরে মস্কোয় বসবাস করে আসছিলেন এবং তিনি সেখানে একজন মিউজিশিয়ান হিসেবে কাজ করতেন।

গতকাল (শনিবার) রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, আগামী ৬ আগস্ট পর্যন্ত আমেরিকার এই সাবেক প্যারাট্রুপার বিচার ছাড়াই আটক থাকবেন। এ ঘটনায় ভ্যালিরিয়া গ্রোবানিয়ুক নামে আরো এক ব্যক্তি আটক হয়েছেন।

রাশিয়ার আরইএন টিভি চ্যানেল জানিয়েছে, পুলিশ চলতি সপ্তাহের প্রথম দিকে লিকের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালায় এবং সন্দেহজনক কিছু জিনিসপত্র উদ্ধার করে। এই মামলায় যদি লিক দোষী সাব্যস্ত হন তাহলে ১২ বছর পর্যন্ত তার কারাদণ্ড হতে পারে।

রাশিয়ার ভিকে সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট থেকে জানা যায় যে- লিক নিজেকে একজন সঙ্গীতজ্ঞ হিসেবে পরিচয় দিতেন এবং রাশিয়ার লোভি নচ নামে একটি ব্যান্ডের সাথে কাজ করতেন।

রুশ আদালতের প্রেস অফিস জানিয়েছে, মার্কিন এই নাগরিক এর আগে আমেরিকার বিমান বাহিনীর এয়ারবোর্ন ইউনিটে কাজ করতেন। রুশ টেলিভিশন আরইএন জানিয়েছে, আমেরিকা ইরাকে যে সামরিক অভিযান চালিয়েছিল ট্রাভিস লিক তাতে অংশ নিয়েছিলেন।
সূত্র : রয়টার্স

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আমেরিকার সাবেক প্যারাট্রুপার রাশিয়ায় আটক

আপডেট সময় : ০২:৪২:০১ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩