ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর প্রতিরক্ষা চুক্তির মূলে নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররমে জামায়াতের লংমার্চের উদ্বোধনী সমাবেশ লিবিয়ায় জিম্মি যুবক, থানায় গিয়েও মিলছে না সহায়তা প্রশান্ত মহাসাগরে তাপমাত্রা রেকর্ড ভাঙার আভাস, জাতিসংঘের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে ডিভি লটারি ২০২৭ চালুর নির্দেশ আদালতের ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেহের আফরোজ শাওন বাবার শেষযাত্রায় প্যারোলে মুক্তি পেলেন মৃত্যুর ঘটনা মামলার অভিযোগে কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন জোট ‘বদর’: যুক্ত চার দেশ ফেসবুকে বড় পরিবর্তন: ৩১ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে রিচ

ব্রিটেনের নটিংহামের রাস্তা থেকে ৩ জনের লাশ উদ্ধার

  • আপডেট সময় : ০৫:৪২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
  • / 162
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ব্রিটেনের নটিংহামের রাস্তা থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া অপর তিন ব্যক্তিকে গাড়িচাপা দেয়ার চেষ্টা করা ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ব্রিটিশ পুলিশ।

স্থানীয় সময় ভোর ৪টার কিছু পরই শহরের কেন্দ্রস্থলের একটি রাস্তায় দুই ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। এরপরই পুলিশের কাছে খবর আসে যে অপর তিন ব্যক্তিকে চাপা দেয়ার চেষ্টা করছে একটি ভ্যান গাড়ি। পরে পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

শহরের কেন্দ্রের ঠিক বাইরে অন্য একটি রাস্তায় আরেকজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

চিফ কনস্টেবল কেট মেইনেল এক বিবৃতিতে বলেছেন, ‘এটি একটি ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন ব্যক্তি।’

‘আমরা মনে করি, ঘটনা তিনটি একসূত্রে গাঁথা। তদন্ত শুরু হয়েছে, গোয়েন্দা সংস্থাগুলো ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে,’ বলেন তিনি।

জনগণকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ঘটনার তদন্তের স্বার্থে শহরের কয়েকটি রাস্তা বন্ধ রাখা হতে পারে।

সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রিটেনের নটিংহামের রাস্তা থেকে ৩ জনের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৫:৪২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩