ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর প্রতিরক্ষা চুক্তির মূলে নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররমে জামায়াতের লংমার্চের উদ্বোধনী সমাবেশ লিবিয়ায় জিম্মি যুবক, থানায় গিয়েও মিলছে না সহায়তা প্রশান্ত মহাসাগরে তাপমাত্রা রেকর্ড ভাঙার আভাস, জাতিসংঘের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে ডিভি লটারি ২০২৭ চালুর নির্দেশ আদালতের ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেহের আফরোজ শাওন বাবার শেষযাত্রায় প্যারোলে মুক্তি পেলেন মৃত্যুর ঘটনা মামলার অভিযোগে কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন জোট ‘বদর’: যুক্ত চার দেশ ফেসবুকে বড় পরিবর্তন: ৩১ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে রিচ

৪০ ভাগ মার্কিনি নামই শোনেননি মোদির!

  • আপডেট সময় : ০৬:২০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বর্তমানে রাষ্ট্রীয় সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরের আগে থেকেই মিডিয়ায় মোদিকে ঘিরে উন্মাদনার অন্ত নেই। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন মোদি। তবে এহেন মোদিকেই আমেরিকার একটা বড় অংশ চেনেনই না। এই নিয়ে একটি সমীক্ষা চালায় পিউ রিসার্চ সেন্টার।

সাধারণ মার্কিনিদের নিয়ে করা এক সমীক্ষায় দাবি করা হয়েছে, প্রাপ্তবয়স্ক মার্কিনিদের মধ্যে ৪০ শতাংশই কোনোদিন মোদির নাম শোনেননি। সমীক্ষা অনুযায়ী, ১৮ থেকে ২৯ বছর বয়সী মার্কিনিদের মধ্যে ৫৯ শতাংশই জীবনে মোদির নাম শোনেননি। ভারতে যখানে তরুণদের মধ্যে মোদির বেশ জনপ্রিয়তা রয়েছে। সেখানে মার্কিন তরুণরা মোদিকে নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন মনে করেন না।

এদিকে সমীক্ষায় দেখা গেছে, বয়স যত বাড়ছ, ততই মোদির বিষয়ে অজ্ঞতা কমেছে মার্কিনিদের মধ্যে। সমীক্ষা অনুযায়ী, ৩০ থেকে ৩৯ বছর বয়সী মার্কিনিদের মধ্যে ৩৯ শতাংশ কোনো দিন মোদীর নাম শোনেননি। এদিকে ৫০ থেকে ৬৪ বছর বয়সী মার্কিনিদের মধ্যে মোদির বিষয়ে অবগত নন ৩৫ শতাংশ। এছাড়া ৬৫ বছর বা তার বেশি বয়সী মার্কিনিদের মধ্যে ২৮ শতাংশ মোদীকে চেনন না।

এদিকে এমন নয়, যে অশিক্ষার কারণে মোদির বিষয় মার্কিনিরা অবগত নন। কারণ পৃথকভাবে শিক্ষিতদের মধ্যেও বহু জানান, যে তারা নাকি কখনো মোদির নাম শোনেননি। সমীক্ষা অনুযায়ী, কলেজে না যাওয়া মার্কিনিদের মধ্য ৪৩ শতাংশ মোদিকে চেনেন না। এদিকে কলেজে শিক্ষিত মার্কিনিদের মধ্যেও ৩৩ শতাংশ কখনো মোদির নামই শোনেননি।

দেখা গেছে, পিউ রিসার্চ সেন্টারের এই সমীক্ষা অনুযায়ী, ৪০ শতাংশ আম মার্কিন জনতা মোদীর বিষয়ে অবগত নন। এই সমীক্ষাটি চলতি বছরের ২০ থেকে ২৬ মার্চের মধ্যে চালানো হয়েছিল। এই সমীক্ষার জন্য ৩৫৭৬ জন প্রাপ্তবয়স্ক মার্কিনির মত গ্রহণ করা হয়েছিল।
সূত্র : হিন্দুস্তান টাইমস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৪০ ভাগ মার্কিনি নামই শোনেননি মোদির!

আপডেট সময় : ০৬:২০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩