ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

১৪ মার্চ খালেদাকে আদালতে হাজির হতেই হবে

  • আপডেট সময় : ০৯:৪৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৭
  • / 327
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ‌১১ মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ১৪ মার্চ আদালতে হাজির হতেই হবে। ওই দিন হাজির না হলে তার জামিন বাতিল করা হবে বলে জানিয়ে দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত এ আদেশ দেন বলে জানান খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ।

সোমবার ১১ মামলার মধ্যে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে। অপর ১০ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুর সঙ্গে বৈঠক থাকার কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি বলে জানান তার আইনজীবীরা।

আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী শুনানির তারিখ ১৪ মার্চ ঠিক করেন আদালত। ওই দিন খালেদা জিয়াকে আদালতে হাজির হতে নির্দেশ দেন। হাজির না হলে তার জামিন বাতিল করা হবে জানিয়ে দেন আদালত।
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যে করার অভিযোগে গত বছর ২৫ জানুয়ারি আদালতে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়।

এদিকে, যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রোলবোমা হামলার ঘটনায় ২০১৫ সালের ২৪ জানুয়ারি খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করেন থানার উপপরিদর্শক এসআই কে এম নুরুজ্জামান।

অন্যদিকে, ২০১৫ সালে দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে আটটি মামলা দায়ের করা হয়। এই আট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আসামি করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৪ মার্চ খালেদাকে আদালতে হাজির হতেই হবে

আপডেট সময় : ০৯:৪৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৭