ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বই লিখে ওবামা দম্পতি পাচ্ছেন প্রায় ৫০০ কোটি টাকা

  • আপডেট সময় : ০৯:২৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭
  • / 271
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার স্ত্রী মিশেল ওবামা নতুন বই লিখছেন। সেই বই রেকর্ড চুক্তিতে প্রকাশের স্বত্ব পেলো পেঙ্গুইন র‌্যানডম হাউজ। সহধর্মিণী ও সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামার সঙ্গে হোয়াইট হাউসের স্মৃতিকথা লিখছেন সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট। দুজনের লেখা পৃথক দুটি বই হিসেবে প্রকাশ হবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের সর্ববৃহৎ প্রকাশনা কোম্পানি পেঙ্গুইন র‌্যানডম হাউসের সঙ্গে ওবামা দম্পতির ৬ কোটি ডলারের (৪৮০ কোটি টাকা) একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে দ্য ফাইন্যান্সিয়াল টাইমস।

প্রেসিডেন্টের স্মৃতিকথার জন্য এটা একটা রেকর্ড অর্থ। পেঙ্গুইন হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, বারাক ওবামা এবং মিশেল ওবামার দুটি বই বিশ্বব্যাপী প্রকাশের অধিকার পেয়েছে কোম্পানি। তবে বইয়ের শিরোনাম কী হবে, এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

এদিকে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, বই দুটি প্রকাশের জন্য চুক্তি অনুযায়ি ওবামা দম্পতি পাবেন ৬ কোটি মার্কিন ডলার। যা কোনো মার্কিন প্রেসিডেন্টের স্মৃতিচারণমূলক বইয়ের জন্য অর্থ প্রদানের রেকর্ড। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে তার ‘মাই লাইফ’ নামের স্মৃতিকথার জন্য দেয়া হয়েছিল এক কোটি ৫০ লাখ ডলার। জর্জ ডব্লিউ বুশকে তার ‘ডিসিশন পয়েন্টস’-এর জন্য দেয়া হয়েছিল এক কোটি ডলার।

আলোচিত এই চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন ওয়াশিংটনের আইনজীবী রবার্ট ব্রানেট। এর আগে সাবেক প্রেসিডন্ট জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটনের বই প্রকাশের ব্যাপারে মধ্যস্থতা করেন এই আইনজীবী।

এর আগে ‘ড্রিমস ফ্রম মাই ফাদার’ এবং ‘অডাসিটি অব হোপ’ নামে দুটি বই লিখেছেন ওবামা। তার এই দুটি বই-ই আন্তর্জাতিক বেস্ট সেলার। এছাড়া ‘আমেরিকান গ্রোন’ নামে খাদ্য ও বাগান করা বিষয়ে একটি বই আছে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বই লিখে ওবামা দম্পতি পাচ্ছেন প্রায় ৫০০ কোটি টাকা

আপডেট সময় : ০৯:২৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭