ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ আশুলিয়ায় ফের বিক্ষোভ, ৫ কারখানায় কর্মবিরতি ও একজন আটক নুসরাত: হামলার পেছনে কাদের হাত থাকতে পারে আওয়ামী লীগকে তথ্য পাচারের অভিযোগে এসপি জাহাঙ্গীর আলমের ফোন জব্দ রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

মুন্সীগঞ্জে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

  • আপডেট সময় : ০৮:১৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
  • / 120
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

‘এক ডোজ টিকা নিন, জরায়ুমুখে ক্যান্সার রুখে দিন’-এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জেলায় আজ উদ্বোধন করা হয়েছে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন। জেলায় এ বছর ৮০ হাজার ৮০৯ মেয়েকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিষেধক টিকা দেয়া হবে।
রোববার সকালে মুন্সীগঞ্জ শহরের আলভার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুলে জরায়ুমুখ ক্যান্সার প্রতিশোধক টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন।
মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, সিভিল সার্জন ডা. মো. মঞ্জুরুল আলম। এ সময় উপস্থিত ছিলেন আলভার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, মুন্সীগঞ্জ ২ নং ওয়ার্ডের কাউন্সির মু. সোহেল রানা রানু, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর খায়রুল ইসলাম, কাউন্সিলর নার্গিস আক্তার, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর লীনা সাহা, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. আরিফুর রহমান প্রমুখ। টিকাদান কর্মসূচি উদ্বোধনের মধ্য দিয়ে একযোগে জেলার সব উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ৫ম থেকে ৯ম শ্রেণি এবং ১০ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের ১৮ দিনব্যাপী এই টিকাদান কার্যক্রম চলমান থাকবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুন্সীগঞ্জে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

আপডেট সময় : ০৮:১৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩