ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ফের বিক্ষোভ, ৫ কারখানায় কর্মবিরতি ও একজন আটক নুসরাত: হামলার পেছনে কাদের হাত থাকতে পারে আওয়ামী লীগকে তথ্য পাচারের অভিযোগে এসপি জাহাঙ্গীর আলমের ফোন জব্দ রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ইরানের হুমকির মুখে যুক্তরাজ্য থেকে সরানো হলো মার্কিন সামরিক বিমান নেতানিয়াহুর হাত ধরে যেভাবে ব্যক্তিকেন্দ্রিক হলো ইসরাইলি রাজনীতি হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের ভ্যানের ধাক্কা: নিহত ৩ অসন্তোষ না কমলে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ’র গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ইউরোপ থেকে ফেরত পাঠানো হলো আরও ৪৪ বাংলাদেশিকে

আশুলিয়ায় ফের বিক্ষোভ, ৫ কারখানায় কর্মবিরতি ও একজন আটক

  • আপডেট সময় : ০৩:২৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভারের বিভিন্ন শিল্প কারখানায় উৎপাদন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আশুলিয়ায় পুনরায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ ৯ দফা দাবিতে আজ বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শ্রমিকদের একাংশ। এই অস্থিরতার জেরে আশুলিয়ার অন্তত পাঁচটি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম থমকে গেছে। সকালে কারখানাগুলোর সামনে শ্রমিকদের উপস্থিতি বাড়তে থাকে।

বিক্ষোভের এক পর্যায়ে শ্রমিকরা একটি পোশাক কারখানাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় হামীম গ্রুপের নেক্সট ওয়াশ লিমিটেডের শ্রমিক রাকিব হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। যদিও তাকে ঠিক কী অভিযোগে আটক করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। ঘটনার পর থেকে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ মোড় ও কারখানার আশপাশে পুলিশ ও বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহলও চলছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখে পরে তারা বিভিন্ন অলিগলিতে প্রবেশ করেন।

এদিকে সাভারের জিন্স মেনুফ্যাকচার নামের একটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অনেক কারখানায় শ্রমিকরা উপস্থিত হলেও উৎপাদন কাজে অংশ নিচ্ছেন না বলে মালিকপক্ষের অভিযোগ। হাজিরা দিয়ে অনেক শ্রমিক কারখানা ত্যাগ করছেন, যার ফলে প্রায় দুই সপ্তাহ ধরে সংশ্লিষ্ট কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ইতোমধ্যে কয়েকটি কারখানায় বন্ধের নোটিশ ঝোলানো হয়েছে। এই ধারার অধীনে অবৈধ ধর্মঘটের কারণে নিয়োগকর্তা যেকোনো প্রতিষ্ঠান বা এর অংশবিশেষ বন্ধ রাখতে পারেন।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর এসপি মমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি জানান, এই মুহূর্তে ১২ থেকে ১৪টি কারখানা বন্ধ রয়েছে এবং আজকের বিক্ষোভে একজনকে আটক করা হয়েছে। কিছু এলাকায় শ্রমিকরা বিক্ষোভের চেষ্টা চালালেও পুলিশের উপস্থিতিতে তারা অলিগলিতে সরে পড়েন। এছাড়া সাভার ও আশুলিয়ার বড় একটি অংশে শ্রমিকরা স্বাভাবিকভাবেই কাজে যোগ দিয়েছেন এবং সড়কগুলোতে যানবাহন চলাচল ও জনজীবন স্বাভাবিক রয়েছে। ১২ থেকে ১৪ কারখানা বন্ধ রয়েছে। নারী ও পুরুষ শ্রমিকরা নির্ধারিত সময়ে কাজে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

আশুলিয়ায় ফের বিক্ষোভ, ৫ কারখানায় কর্মবিরতি ও একজন আটক

আপডেট সময় : ০৩:২৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬