ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ আশুলিয়ায় ফের বিক্ষোভ, ৫ কারখানায় কর্মবিরতি ও একজন আটক নুসরাত: হামলার পেছনে কাদের হাত থাকতে পারে আওয়ামী লীগকে তথ্য পাচারের অভিযোগে এসপি জাহাঙ্গীর আলমের ফোন জব্দ রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে সেবা নিশ্চিত করতে হবে : আইজিপি

  • আপডেট সময় : ১০:৩০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
  • / 115
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষভাবে এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। আজ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে দিনব্যাপী পুলিশ সদর দপ্তরের ত্রৈমাসিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
সম্মেলনে সভাপতির বক্তৃতায় আইজিপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘পুলিশ সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছে এবং দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে। ’
সম্মেলনে অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম ২০২৩ সালের এপ্রিল-জুন এবং ২০২৩ সালের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন- ডাকাতি, খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন ইত্যাদি বিষয় তুলে ধরেন।
অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান ও বিশেষ শাখার প্রধান মো. মনিরুল ইসলাম সম্মেলনে বক্তব্য রাখেন এবং বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন।
সম্মেলনে অতিরিক্ত আইজিপি, পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপাররা অংশ নেন।
আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে আইজিপি বলেন, ‘দুর্গাপূজা যাতে উৎসবের আমেজে উদযাপন করা যায়, সেজন্য পুলিশ সদস্যদের সজাগ থাকতে হবে। কেউ যেন গুজব সৃষ্টি না করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটায়, সেজন্য আমাদের প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে হবে।’ মামুন পুলিশ কর্মকর্তাদের মাঠ পর্যায়ে সব সংস্থার সঙ্গে সুসম্পর্ক ও সমন্বয় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন। থানাকে পুলিশের প্রধান আস্থার স্থান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, থানাকে পুলিশি সেবা প্রদানের প্রধান প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করতে হবে। আইজিপি আরও বলেন, পুলিশ সদস্যদের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করতে হবে, যাতে থানায় আসা লোকজন তাদের প্রত্যাশার চেয়ে বেশি সেবা পেতে পারে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে সেবা নিশ্চিত করতে হবে : আইজিপি

আপডেট সময় : ১০:৩০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩