ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ আশুলিয়ায় ফের বিক্ষোভ, ৫ কারখানায় কর্মবিরতি ও একজন আটক নুসরাত: হামলার পেছনে কাদের হাত থাকতে পারে আওয়ামী লীগকে তথ্য পাচারের অভিযোগে এসপি জাহাঙ্গীর আলমের ফোন জব্দ

সিরাজগঞ্জে সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের দাফন সম্পন্ন

  • আপডেট সময় : ০৯:০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
  • / 122
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা সিরাজগঞ্জের হযরত খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরীর (র.) দরবার শরীফে তাকে দাফন করা হয়।
এসময় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলসহ কয়েক হাজার মুসুল্লি উপস্থিত ছিলেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে তার মরদেহ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় তার শ্বশুর দরবার শরীফের পীর খাজা কামাল উদ্দিন নুহু মিয়া মরদেহ গ্রহণ করেন।
সৈয়দ আবুল হোসেনে প্রথম জানাজা বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর গুলশানের আজাদ মসজিদ, পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। শুক্রবার বেলা ১১টার দিকে হযরত খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (র.) দরবার শরীফে তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
বুধবার ভোরে সৈয়দ আবুল হোসেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিরাজগঞ্জে সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের দাফন সম্পন্ন

আপডেট সময় : ০৯:০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩