ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ আশুলিয়ায় ফের বিক্ষোভ, ৫ কারখানায় কর্মবিরতি ও একজন আটক নুসরাত: হামলার পেছনে কাদের হাত থাকতে পারে আওয়ামী লীগকে তথ্য পাচারের অভিযোগে এসপি জাহাঙ্গীর আলমের ফোন জব্দ

গোপালগঞ্জে ভুট্টায় প্রণোদনা পাচ্ছেন ৭৪০ কৃষক

  • আপডেট সময় : ১২:৫১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • / 216
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলায় ভুট্টায় প্রণোদনার বীজ-সার পাচ্ছেন ৭৪০ জন কৃষক।
২০২৩-২৪ অর্থ বছরে আসন্ন রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার ৫ উপজেলার কৃষকরা বীজ-সার পাচ্ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আ. কাদের সরদার এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, ভুট্টা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ১৬০ জন কৃষক, মুকসুদপুর উপজেলায় ১৫০ জন কৃষক, কাশিয়ানী উপজেলায় ১৫০ জন কৃষক, কোটালীপাড়া উপজেলায় ১৪০ জন কৃষক ও টুঙ্গিপাড়া উপজেলায় ১৪০ জন কৃষক ভুট্টায় প্রণোদনা পাবেন।
প্রত্যেক কৃষককে ১ বিঘা করে (৩৩ শতাংশ) জমি আবাদের জন্য ২ কেজি করে ভুট্টা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার বিনামূলে বিতরণ করা হবে। সেজন্য ১ হাজার ৪৮০ কেজি বীজ, ১৪ হাজার ৮০০ কেজি ডিএপি সার ও ৭ হাজার ৪০০ কেজি এমওপি সার বরাদ্দ পাওয়া গেছে। গত ৩০ সেপ্টেম্বর গোপালগঞ্জে বরাদ্দের চিঠি এসেছে বলে ওই কর্মকর্তা বাসসকে জানান।
ওই কর্মকর্তা আরো বলেন, গোপালগঞ্জ সদর উপজেলায় ৩২০ কেজি বীজ, ৩ হাজার ২০০ কেজি ডিএপি সার ও ১ হাজার ৬০০ কেজি এমওপি সার বিতরণ করা হবে। মুকসুদপুর উপজেলায় ৩০০ কেজি বীজ, ৩ হাজার কেজি ডিএপি সার ও ১ হাজার ৫০০ কেজি এমওপি সার বরাদ্দ পাওয়া গেছে। কাশিয়ানী উপজেলায় ৩০০ কেজি বীজ , ৩ হাজার কেজি ডিএপি সার ও ১ হাজার ৫০০ কেজি এমওপি সার বিতরণ করা হবে। কোটালীপাড়া উপজেলায় ২৮০ কেজি ভুট্টা বীজ, ২ হাজার ৮০০ কেজি ডিএপি সার ও ১ হাজার ৪০০ কেজি এমওপি সারের সহায়তা পাচ্ছেন কৃষক। টুঙ্গিপাড়ায় ২৮০ কেজি বীজ, ২ হাজার ৮০০ কেজি ডিএপি সার ও ১ হাজার ৪০০ কেজি এমওপি সার পাবেন কৃষক।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুন্ডু বলেন, প্রণোদনার সার-বীজ পেয়ে কৃষক ৭৪০ বিঘা জমিতে ভুট্ট্রা আবাদ করবেন। ভুট্টার আবাদ করে কৃষক ভুট্টার উৎপাদন বৃদ্ধি করবেন। এর মাধ্যমে দেশে ভুট্টার উৎপাদন বাড়বে । সার-বীজ বিতরণের বিষয়ে জেলা মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হবে। তারপর উপজেলা পর্যায়ে এসব সার-বীজ কৃষকের মধ্যে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপাগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৬০ জন কৃষক ভুট্টা চাষাবাদের জন্য বিনামূল্যে বীজ-সার পাবেন। ইতিমধ্যে এসব বীজ-সার বিতরণের জন্য তালিকা প্রণয়ন করা হয়েছে। তালিকা ভুক্ত কৃষকের হাতে প্রণোদনার বীজ-সার তুলে দিয়ে প্রয়োজনীয় সব কাজ সম্পন্ন হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোপালগঞ্জে ভুট্টায় প্রণোদনা পাচ্ছেন ৭৪০ কৃষক

আপডেট সময় : ১২:৫১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩