ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ আশুলিয়ায় ফের বিক্ষোভ, ৫ কারখানায় কর্মবিরতি ও একজন আটক নুসরাত: হামলার পেছনে কাদের হাত থাকতে পারে আওয়ামী লীগকে তথ্য পাচারের অভিযোগে এসপি জাহাঙ্গীর আলমের ফোন জব্দ

সিলেটে আওয়ামী লীগের হরতালবিরোধী ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’

  • আপডেট সময় : ০৫:০২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • / 124
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সিলেটে আওয়ামীলীগের উদ্যোগে হরতালবিরোধী ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’ হয়েছে।
আজ রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে নগরীর বিভিন্নস্থানে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এ শান্তি সমাবেশ হয়। দুপুরে নগরীর সুরমা পয়েন্টে হরতাল বিরোধী শান্তি সমাবেশে সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বিএনপিকে একটি সন্ত্রাসী দল আখ্যায়িত করে বলেছেন, তারা আবারও মানুষের জান-মাল নিয়ে ছিনিমিনি খেলছে। বিএনপি নেতা-কর্মীরা একজন পুলিশ সদস্যকে হত্যা ও কয়েকজনকে আহত করেছে। আজ আবার হরতাল ডেকে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। সিলেটবাসী তাদের ডাকা হরতালকে প্রত্যাখ্যান করে রাজপথে নেমে এসেছে। এদের আন্দোলন বা দাবির সাথে জনগনের কোন সম্পৃক্ততা নেই।
সমাবেশে আওয়ামীলীগ নেতৃবৃন্দ বলেন, বিএনপি-জামায়াতের যেকোন অপচেষ্টার বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ। তারা দেশে শান্তিপুর্ণ পরিবেশকে বিঘিœত করে বিএনপি জামাত আগামী নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। দেশের জনগন তাদের প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন করার জন্য প্রস্তুত।
শান্তি সমাবেশে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী,মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে আওয়ামী লীগের হরতালবিরোধী ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’

আপডেট সময় : ০৫:০২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩