ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ আশুলিয়ায় ফের বিক্ষোভ, ৫ কারখানায় কর্মবিরতি ও একজন আটক নুসরাত: হামলার পেছনে কাদের হাত থাকতে পারে আওয়ামী লীগকে তথ্য পাচারের অভিযোগে এসপি জাহাঙ্গীর আলমের ফোন জব্দ

নোয়াখালীতে ঢিলেঢালা হরতাল: গ্রেফতার-৮৪

  • আপডেট সময় : ০৫:১১:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • / 124
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল নোয়াখালীতে ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে।
পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-বিএনপি সন্দেহে ৮৪জনকে গ্রেফতার করেছে।
রোববার সকাল থেকে জেলার ৯টি উপজেলার অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল করতে দেখা যায়। স্কুল,কলেজ ও অফিসমুখী লোকজনও ছিলেন রাস্তায়। জেলায় হরতালে কোনো প্রভাব পড়েনি।
বেলা বাড়ার সাথে-সাথে জেলা শহরের অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে থাকে। জেলার গুরুত্বপূর্ণ মোড়ে-মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর টহলে রয়েছে। আজ বেলা পৌনে ৩টা পর্যন্ত হরতালের সমর্থনে জেলার কোথাও মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
শনিবার দিবাগত রাতে সেনবাগ উপজেলার সেবারহাট বাজার এলাকায় একটি ট্রাকে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আজ দুপুর ১টা ১০মিনিটের দিকে জেলা শহর মাইজদীর শহীদ ভুলু স্টেডিয়ামের সামনের সড়কে বিএনপির নেতাকর্মিরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। জেলা বিএনপি অভিযোগ করেছেন, তাদের ২৫জন নেতাকর্মিকে পুলিশ আটক করেছে।
অপরদিকে, হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে বেলা ১১টার দিকে জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। বিক্ষোভ মিছিল শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু প্রমুখ।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, পুলিশ মাঠে রয়েছে। পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলা থেকে ৭ জন, হাতিয়া থেকে ১ জন কোম্পানীগঞ্জ থেকে ৬জন , বেগমগঞ্জ থেকে ১৭জন , সেনবাগ থেকে ১৪জন ,চাটখিল থেকে ৪ জন ,সোনাইমুড়ী থেকে ২১ জন , সুবর্ণচর থেকে ৬ জন , ও জেলা গোয়ান্দো পুলিশ (ডিবি) ৮জন সহ মোট ৮৪জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, যে কোন ধরণের পরিস্হিতি মোকাবেলা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালীতে ঢিলেঢালা হরতাল: গ্রেফতার-৮৪

আপডেট সময় : ০৫:১১:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩