ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ আশুলিয়ায় ফের বিক্ষোভ, ৫ কারখানায় কর্মবিরতি ও একজন আটক নুসরাত: হামলার পেছনে কাদের হাত থাকতে পারে আওয়ামী লীগকে তথ্য পাচারের অভিযোগে এসপি জাহাঙ্গীর আলমের ফোন জব্দ

নীলফামারী জেলা ক্রীড়া কর্মকর্তার প্রতিকী দায়িত্বে শিশু শিক্ষার্থী রাইসা

  • আপডেট সময় : ০৮:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলা ক্রীড়া কর্মকর্তার প্রতিকী দায়িত্ব পালন করলেন শিশু শিক্ষার্থী রাইসা বিনতে মাসুদ। আজ সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘন্টা জেলা ক্রীড়া কর্মকর্তার কার্যালয়ে ওই দায়িত্ব পালন করেন।
শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) জেলা শাখা প্রতিকী এ দায়িত্ব পালনের আয়োজন করে।
প্রতিকী দায়িত্ব পালনে কার্যালয়ে প্রবেশের সঙ্গে তাকে ফুল দিয়ে বরণ করেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেমসহ দপ্তরটিতে কর্মরতরা। এরপর কর্মকর্তার চেয়ারে বসে সারেন প্রতিকী নানা দাপ্তরিক কাজ। এসময় ইয়েস বাংলাদেশ নীলফামারীর স্বেচ্ছাসেবক নাইমুর রহমান প্রতিকী এ দায়িত্বের গুরুত্ব তুলে ধরেন এবং গার্লস টেকওভার সম্পর্কে সকলকে অবগত করেন।
নাইমুর রহমান জানান, এবারের কন্যা শিশু দিবস উপলক্ষে ‘গার্লস টেকওভার’ কর্মসূচির অংশে মেয়েদের ক্ষমতা ও সক্ষমতা নিশ্চিত করার লক্ষে বিভিন্ন দপ্তর প্রধানের প্রতিকী দায়িত্ব পালন করছে এনসিটিএফ এর শিশুরা। প্রতিকী এই দায়িত্বের মাধ্যমে মেয়ে শিশুরা সিদ্ধান্ত গ্রহণের আসনে বসতে পারবেন।
দায়িত্ব বসে রাইসা বিনতে মাসুদ বলেন, ‘একজন ক্রীড়াবিদ হওয়ায় এটি আমার জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে বাংলাদেশের ক্রীড়াঙ্গণকে এগিয়ে নিতে আমাকে অনুপ্রাণিত করবে। এক ঘন্টার ওই দায়িত্বে ‘সুস্থ দেহ সুস্থ মন, খেলার কোনো বিকল্প নাই’ শ্লোগানে সবার আগে সকল শিশুর জন্য খেলার মাঠ উন্মুক্ত করাকে গুরুত্ব দিয়েছি আমি’।
নীলফামারী সরকারি চালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাইসা একজন আর্চারী খেলোয়ার। জেলার শিশু সংগঠন এনসিটিএফ এর সদস্য সে।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাশেম বলেন, ‘আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তারা আজকে যে স্বপ্ন লালন করবে পরবর্তীতে তারা সেই স্বপ্ন পূরণে কঠোর অধ্যবসায় করবে। এ রকম কর্মসূচিকে সাধুবাদ জানাই’।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নীলফামারী জেলা ক্রীড়া কর্মকর্তার প্রতিকী দায়িত্বে শিশু শিক্ষার্থী রাইসা

আপডেট সময় : ০৮:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩